। ইবনু আব্বাস (রাঃ) সূত্রে এ সনদেও অনুরূপ হাদীস বর্ণিত। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ তাকে দু’ কাপড়ে কাফন দিবে। আবূ দাঊদ (রহঃ) সুলাইমান থেকে আইয়ূব সূত্রে বর্ণনা করেন, তিনি ‘সাওবাই’ শব্দ বর্ণনা করেছেন। কিন্তু ‘আমর ‘সাওবাইহি’ শব্দ বর্ণনা করেছেন। আর সুলাইমান এককভাবে ‘‘তাকে সুগন্ধিযুক্ত করো না’’- কথাটি অতিরিক্ত বর্ণনা করেছেন।
। ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তিকে তার ইহরাম অবস্থায় তার উষ্ট্রী পিঠ থেকৈ ফেলে দিয়ে হত্যা করলে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আনা হয়। তিনি বললেনঃ তাকে গোসল দিয়ে কাফন পরাও, কিন্তু তার মাথা ঢাকবে না এবং তার শরীরে সুগন্ধি লাগাবে না। কেননা (কিয়ামতের দিন) তাকে তাহলীল পাঠরত অবস্থায় উঠানো হবে।