حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ بْنِ جَزْءٍ الزُّبَيْدِيَّ، يَقُولُ أَنَا أَوَّلُ، مَنْ سَمِعَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ " . وَأَنَا أَوَّلُ مَنْ حَدَّثَ النَّاسَ بِذَلِكَ .
। আবদুল্লাহ ইবনুল হারিস ইবনু জায্ঈ আয-যুবাইদী (রাঃ) বলেন, আমিই প্রথম ব্যাক্তি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেঃ তোমাদের কেউ যেন ক্বিবলা (কিবলা/কেবলা)হমুখী হয়ে পেশাব না করে এবং আমিই প্রথম ব্যাক্তি যে লোকেদের নিকট এ হাদীস বর্ণনা করেছে।
হাদিস 318 — Sunan Ibn Majah 1:52
সহিহসহিহসহিহসহিহ Bukhari
حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، أَنَّهُ سَمِعَ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ، يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يَسْتَقْبِلَ الَّذِي يَذْهَبُ إِلَى الْغَائِطِ الْقِبْلَةَ وَقَالَ " شَرِّقُوا أَوْ غَرِّبُوا " .
। আবূ আইউব আল-আনসারী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ যে ব্যাক্তি পায়খানায় যায় তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসতে নিষেধ করেছেন এবং বলেছেনঃ তোমরা পূর্ব অথবা পশ্চিমমুখী হয়ে বসো।
হাদিস 319 — Sunan Ibn Majah 1:53
দাঈফদাঈফদাঈফদাঈফ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ يَحْيَى الْمَازِنِيُّ، عَنْ أَبِي زَيْدٍ، مَوْلَى الثَّعْلَبِيِّينَ عَنْ مَعْقِلِ بْنِ أَبِي مَعْقِلٍ الأَسَدِيِّ، وَقَدْ صَحِبَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَتَيْنِ بِغَائِطٍ أَوْ بِبَوْلٍ .
। মাক্বিল ইবনু আবূ মাক্বিল আল-আসা’দী (রাঃ) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাহচর্য লাভ করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দু ক্বিবলা (কিবলা/কেবলা)হর দিকে মুখ করে পায়খানা অথবা পেশাব করতে নিষেধ করেছেন।
হাদিস 320 — Sunan Ibn Majah 1:54
সহিহসহিহ
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، أَنَّهُ شَهِدَ عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ نَهَى أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِغَائِطٍ أَوْ بِبَوْلٍ .
। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাক্ষ্য দেন যে, তিনি আমাদেরকে ক্বিবলা (কিবলা/কেবলা)হর দিকে মুখ করে পায়খানা ও পেশাব করতে নিষেধ করেছেন।
হাদিস 321 — Sunan Ibn Majah 1:55
সহিহসহিহদাঈফদাঈফ
قَالَ أَبُو الْحَسَنِ بْنُ سَلَمَةَ وَحَدَّثَنَاهُ أَبُو سَعْدٍ، عُمَيْرُ بْنُ مِرْدَاسٍ الدَّوْنَقِيُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ أَبُو يَحْيَى الْبَصْرِيُّ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَانِي أَنْ أَشْرَبَ قَائِمًا وَأَنْ أَبُولَ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ .
। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আবূ সাঈদ খুদরী -কে বলতে শুনেছেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দাঁড়িয়ে পানীয় পান করতে এবং ক্বিবলা (কিবলা/কেবলা)মুখী হয়ে পেশাব করতে নিষেধ করেছেন।
। আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, লোকেরা বলে, তুমি পায়খানায় ক্বিবলা (কিবলা/কেবলা)হমুখী হয়ে বসো না। কিন্তু একদিন আমি আমাদের ঘরের ছাদের উপর উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে দুটি ইটের উপর উপবিষ্ট দেখতে পাই। তাঁর মুখমন্ডল বায়তুল মুকাদ্দাসের দিকে ছিল। এটা হচ্ছে ইয়াযীদ ইবনু হারূনের বর্ণিত হাদীস।
। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে তাঁর পায়খানায় ক্বিবলা (কিবলা/কেবলা)হমুখী হয়ে বসতে দেখেছি। ঈসা (রহঃ) বলেন, আমি বিষয়টি শাবী (রহঃ)-কে বললে তিনি বলেন, ইবনু উমার ও আবূ হুরায়রা সত্য বলেছেন। আবূ হুরায়রা (রাঃ)-এর উক্তি উন্মুক্ত ময়দানের বেলায় প্রযোজ্যঃ (পায়খানা-পেশাবে) কেউ ক্বিবলা (কিবলা/কেবলা)হর দিকে মুখ করবে না এবং ক্বিবলা (কিবলা/কেবলা)হ্কে পিছনেও রাখবে না। আর ইবনু উমার (রাঃ) এর উক্তি প্রাচীর ঘেরা পায়খানা গৃহের বেলায় প্রযোজ্যঃ সেখানে কোন ক্বিবলা (কিবলা/কেবলা)হ নাই। সেখানে তুমি যে দিকে ইচ্ছা মুখ ফিরিয়ে (পায়খানা পেশাব) করতে পারো। ২/৩২৩ (১) আবূল হাসান ইবনু সালামাহ, আবূ হাতিম, উবাঈদুল্লাহ ইবনু মূসা (রহঃ) এই সানাদ সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একদল লোক সম্পর্কে আলোচনা করা হল যারা তাদের লজ্জাস্থানকে ক্বিবলা (কিবলা/কেবলা)মুখী করতে অপছন্দ করে। তিনি বলেনঃ আমার মনে হয় তারা এরূপ করতে শুরু করে দিয়েছে। তোমরা আমার পায়খানা ক্বিবলার (কিবলা/কেবলা) দিকে ঘুরিয়ে দাও। ৩/৩২৪ (১) আবূল হাসান কাত্তান, ইয়াহ্ইয়া ইবনু উবায়দ, আবদুল আযীয ইবনু মুগীরাহ, খালিদ আল-হাজ্জ, খালিদ ইবনু আবূ সালত্ (রহঃ) থেকে এ সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে।
হাদিস 325 — Sunan Ibn Majah 1:59
হাসানহাসানহাসানহাসান
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْحَاقَ، عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ جَابِرٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِبَوْلٍ فَرَأَيْتُهُ قَبْلَ أَنْ يُقْبَضَ بِعَامٍ يَسْتَقْبِلُهَا .
। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ক্বিবলা (কিবলা/কেবলা)হমুখী হয়ে পেশাব করতে নিষেধ করেছেন। কিন্তু আমি তাঁকে তাঁর ইন্তেকালের এক বছর আগে ক্বিবলা (কিবলা/কেবলা)হমুখী (পায়খানা-পেশাবে) হতে দেখেছি।
। ইয়াযদাদ আল-ইয়ামানী থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ পেশাব করার পর যেন তার লজ্জাস্থান তিনবার ঝাড়ে। ১/৩২৬ (১) আবূল হাসান ইবনু সালামাহ, আলী ইবনু আবদুল আযীয, আবূ নুআয়ম, যাম্আহ (রহঃ) এই সানাদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।