আবূ তাহির (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি অহমিকাবশতঃ তার কাপড়গুলো (টাখনুর নীচে) ঝুলিয়ে দেবে, কিয়ামতের দিনে আল্লাহ তার প্রতি (রহমতের নযরে) দৃষ্টি দিবেন না। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৮০, ইসলামিক সেন্টার)
(…/...) আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, ইবনুল মুসান্না (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) সানাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উল্লেখিত রাবীদের হাদীসের অবিকল বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৮১, ইসলামিক সেন্টার)
হাদিস 5457 — Sahih Muslim 37:72
وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا حَنْظَلَةُ، قَالَ سَمِعْتُ سَالِمًا، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ جَرَّ ثَوْبَهُ مِنَ الْخُيَلاَءِ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ " .
(…) ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক দম্ভভরে তার বস্ত্র (টাখনুর নিচে) ঝুলিয়ে রাখবে, কিয়ামতের দিনে আল্লাহ তার দিকে (রহমতের) দৃষ্টি দিবেন না। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৮২, ইসলামিক সেন্টার)
হাদিস 5458 — Sahih Muslim 37:73
وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، قَالَ سَمِعْتُ سَالِمًا، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ . مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ ثِيَابَهُ .
ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি। রাবী উপরোক্ত হাদীসের হুবহু বর্ণনা করেন। তবে তিনি ثَوْبَهُ এর পরিবর্তে ثِيَابَهُ বলেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৮৩, ইসলামিক সেন্টার)
মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি এক লোককে তার লুঙ্গি (টাখনুর নিচে) ঝুলন্ত অবস্থায় দেখে বললেন, তুমি কোন্ কওমের লোক? সে তার বংশ পরিচয় দিল। বোঝা গেল সে বানী লায়স সম্প্রদায়ের লোক। তাকে তিনি চিনতে পারলেন। তিনি বললেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার এ দুটি কানে বলতে শুনেছি, যে লোক তার লুঙ্গি ঝুলিয়ে চলাফেরা করে আর এর মাধ্যমে শুধু অহঙ্কার প্রকাশ করতে চায় তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তার প্রতি (রহমতের) দৃষ্টি দিবেন না। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৮৪, ইসলামিক সেন্টার)
ইবনু নুমায়র, উবাইদুল্লাহ ইবনু মু'আয ও ইবনু আবূ খালাফ (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) এর সানাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হুবহু রিওয়ায়াত করেন। তবে আবূ ইউনুস মুসলিম আবিল হাসান থেকে হাদীস বর্ণনা করেছে তাদের সকলের বর্ণনায় আছেإِزَارَهُ বাক্যটি, তারাثَوْبَهُ শব্দটি বলেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৮৫, ইসলামিক সেন্টার)
মুহাম্মাদ ইবনু হাতিম, হারূন ইবনু আবদুল্লাহ ও ইবনু আবূ খালাফ (রহঃ) ..... মুহাম্মাদ ইবনু আব্বাদ ইবনু জা'ফার (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু উমার (রাযিঃ) এর কাছে এ কথা জানার জন্য নাফি ইবনু আবদুল হারিস (রহঃ) এর মুক্তকৃত দাস মুসলিম ইবনু ইয়াসারকে নির্দেশ প্রদান করলাম যে, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সে লোক সম্পর্কে কিছু শুনেছেন, যে লোক দম্ভভরে তার লুঙ্গি ঝুলিয়ে চলে? তখন আমি তাদের উভয়ের মাঝেই উপস্থিত ছিলাম। তিনি [ইবনু উমার (রাযিঃ)] বললেন, আমি তাকে (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে) বলতে শুনেছি যে, কিয়ামতের দিনে আল্লাহ তার দিকে (রহমতের) দৃষ্টিপাত করবেন না। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৮৬, ইসলামিক সেন্টার)
আবূ তাহির (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম। আমার লুঙ্গিটি একটু ঝুলানো অবস্থায় ছিল। তিনি বললেন, হে 'আবদুল্লাহ! তোমার ইযারটি (লুঙ্গি বা পায়জামা) উপরে উঠও। সে সময় আমি তা উপরে উঠালে তিনি আবার বললেনঃ আরো উপরে। আমি আরো উপরে তুললাম। তখন থেকেই সব সময় আমি এর ব্যাপারে সজাগ থাকি। উপবিষ্ট লোকদের একজন বলল, কত উপরে (তুলেছিলেন)? তিনি বললেন (নিস্ফ সাক)* অর্ধ গোছা পর্যন্ত। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৮৭, ইসলামিক সেন্টার)
উবাইদুল্লাহ ইবনু মু'আয (রহঃ) ..... মুহাম্মাদ ইবনু যিয়াদ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ হুরাইরাহ (রাযিঃ) কে বলতে শুনেছি- (তিনি বাহরাইনের গভর্নর ছিলেন), একবার তিনি লক্ষ্য করলেন, এক লোক লুঙ্গি ঝুলিয়ে চলছে আর নিজ পা মাটিতে মেরে বলছেঃ গভর্নর এসেছেন, গভর্নর এসেছেন ...... রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ সে ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টিতে দেখবেন না, যে তার লুঙ্গি ঝুলিয়ে চলে অহংকার বশে। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৮৮, ইসলামিক সেন্টার)
(…/...) মুহাম্মাদ ইবনু বাশশার ও ইবনুল মুসান্না (রহঃ) শু'বাহ্ (রহঃ) ..... থেকে উপরোল্লিখিত সূত্রে হাদীসটি বর্ণনা করেন। তবে ইবনু জাফার (রহঃ) এর হাদীসে রয়েছে মারওয়ান (রহঃ) আবূ হুরাইরাহ (রাযিঃ) কে তার স্থলাভিষিক্ত করেন। আর ইবনুল মুসান্না (রহঃ) এর হাদীসে রয়েছে "আবূ হুরাইরাহ (রাযিঃ) মাদীনায় গভর্নর ছিলেন।" (ইসলামিক ফাউন্ডেশন ৫২৮৯, ইসলামিক সেন্টার)