আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, আবূ কুরায়ব ও ইবনু নুমায়র (রহঃ) ..... আবূ মূসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো। অতঃপর তিনি আ'মাশ (রহঃ) এর সানাদে জারীর (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসের হুবহু উল্লেখ করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪৭৯, ইসলামিক সেন্টার)
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া আত তামীমী, আবু রাবী’, আবূ কামিল ফুযায়ল ইবনু হুসায়ন (রহঃ) ..... আবু যার গিফারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমীপে আবেদন করা হলো, ঐ লোক সম্পর্কে আপনার কি মতামত, যে সৎ আমল করে এবং মানুষেরা তার গুণ বর্ণনা করে? তিনি বললেন, এটা মুমিনের জন্যে দ্রুত সুবার্তা।* (ইসলামিক ফাউন্ডেশন ৬৪৮০, ইসলামিক সেন্টার)
(…/...) আবূ বাকর ইবনু আবূ শাইবাহ ও ইসহাক ইবনু ইব্রাহীম, মুহাম্মাদ ইবনু বাশশার, মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইসহাক (রহঃ) ..... হাম্মাদ ইবনু যায়দ এর সূত্রে আবু ইমরান আল জাওনী (রহঃ) হতে তার হুবহু হাদীস বর্ণিত। তাছাড়া আবদুস সামাদ (রহঃ) ব্যতীত শু’বার সানাদে অন্যান্যদের হাদীসে আছে, এবং লোকেরা তাকে এজন্য মুহাব্বাত করে উল্লেখ আছে। আর আবদুস সামাদ (রহঃ) বর্ণিত হাদীসে হাম্মাদ যেভাবে বলেছেন তেমনি মানুষেরা তার শুকরিয়া করে উল্লেখ রয়েছে। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪৮১, ইসলামিক সেন্টার)