হিশাম ইব্ন আম্মার (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এবার আমি জানলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা রেখেছেন। আমি তাঁর ইফতারের সময় নবীয নিয়ে তাঁর নিকট উপস্থিত হলাম, যা আমি তাঁর জন্য কদুর খােলে তৈরি করেছিলাম। তিনি বললেন, নিকটে আনো। আমি যখন তা নিকটে নিলাম, তখন তা গাজাচ্ছিল। এরপর তিনি বললেনঃ দেওয়ালে ছুঁড়ে মার। কেননা এটা ঐ ব্যক্তির পানীয় যে আল্লাহ এবং কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে না। আবু আবদুর রহমান বলেনঃ এতে মাদকদ্রব্য হারাম হওয়ার প্রমাণ রয়েছে; অল্প হােক বা বেশি। এর বিপরীত সেই আত্মপ্রবঞ্চকদের এ কথা ঠিক নয় যে, পানপাত্রের সর্বশেষ চুমুকটি হারাম, আগে যা পান করেছে, তা হারাম নয়। জ্ঞানীজনের মধ্যে এই বিষয়ে কোন মতপার্থক্য নেই যে, নেশা প্রথম বা দ্বিতীয় চুমুক বা কেবল শেষ চুমুকে আসে তা না; বরং সবগুলো চুমুকের সমষ্টি দ্বারাই নেশা সৃষ্টি হয়।
মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবনুল মুবারক (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার বালা ও রেশমী কাপড় পরিধান করতে, আর রেশমী লাল জীনপপাশে সওয়ার হতে এবং যবের তৈরি শরাব পান করতে নিষেধ করেছেন।
হাদিস 5612 — Sunan an Nasai 51:74
সহিহসহিহহাসান
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنْ إِسْمَاعِيلَ، - وَهُوَ ابْنُ سُمَيْعٍ - قَالَ حَدَّثَنِي مَالِكُ بْنُ عُمَيْرٍ، قَالَ قَالَ صَعْصَعَةُ لِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ كَرَّمَ اللَّهُ وَجْهَهُ انْهَنَا يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ عَمَّا نَهَاكَ عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ نَهَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ .
কুতায়বা (রহঃ) ... স'সা (রহঃ) আলী ইবন আবু তালিব (রাঃ)-কে বললেনঃ হে আমীরুল মু'মিনীন! আপনি আমাদেরকে ঐ সকল বস্তু হতে নিষেধ করুন, যা থেকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিষেধ করেছেন। তিনি বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুব্বা এবং হানতাম থেকে নিষেধ করেছেন।
কুতায়বা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য পাথরের পাত্রে নবীয তৈরি করা হতো।
হাদিস 5614 — Sunan an Nasai 51:76
সহিহসহিহসহিহ Muslim
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ طَاوُسٍ، قَالَ قَالَ رَجُلٌ لاِبْنِ عُمَرَ أَنَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نَبِيذِ الْجَرِّ قَالَ نَعَمْ . قَالَ طَاوُسٌ وَاللَّهِ إِنِّي سَمِعْتُهُ مِنْهُ .
যে সকল পাত্রে নবীয তৈরি নিষেধ এবং যে সব পাত্রে নিষেধ নয় ৫৬১৪. সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... তাউস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি ইবন উমর (রাঃ)-কে বললো, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির পাত্রে নবীয তৈরি করতে নিষেধ করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ। তাউস (রহঃ) বলেন, আল্লাহর শপথ! আমি তাঁর নিকট এটা শুনেছি।
হারূন ইব্ন যায়দ ইবন ইয়াযীদ ইবন আবু যারকা (রহঃ) ... তাউস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি ইবন উমর (রাঃ)-এর নিকট এসে বললোঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির পাত্রে নবীয তৈরি করতে : নিষেধ করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ। ইবরাহীম (রহঃ) তাঁর হাদীসে উল্লেখ করেছেনঃ আর কদুর খােলেও।
হাদিস 5616 — Sunan an Nasai 51:78
সহিহ Isnaadসহিহ IsnaadIsnaad Sahih
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نَبِيذِ الْجَرِّ .
সুওয়ায়দ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামমাটির মটকার তৈরি নবীয় পান করতে নিষেধ করেছেন।
হাদিস 5617 — Sunan an Nasai 51:79
সহিহসহিহসহিহ Muslim
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ، قَالَ حَدَّثَنَا أُمَيَّةُ، عَنْ شُعْبَةَ، عَنْ جَبَلَةَ بْنِ سُحَيْمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحَنْتَمِ قُلْتُ مَا الْحَنْتَمُ قَالَ الْجَرُّ .
আলী ইবন হুসায়ন (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানতাম ব্যবহার করতে নিষেধ করেছেন। আমি বললামঃ হাতাম কি? তিনি বললেনঃ হানতাম হলো মাটির তৈরি পাত্র।
মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবদুল আযীয ইবন আসীদ তাহী বসরী (রহঃ) বলেন, ইবন যুবায়র (রাঃ)-কে মাটির পাত্রে নবীয তৈরি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তা থেকে নিষেধ করেছেন।
আহমদ ইব্ন আবদুল্লাহ ইবন আলী ইবন সুওয়ায়দ ইবন মানজূফ (রহঃ) ... সাঈদ ইবন জুবায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা ইবন উমর (রাঃ)-কে মাটির পাত্রে নবীয প্রস্তুত করা সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। পরে আমি ইব্ন আব্বাস (রাঃ)-এর নিকট এসে বললামঃ আজ আমি এমন কথা শুনলাম, যাতে আমি বিস্মিত হয়েছি। তিনি বললেনঃ তা কী? আমি বললামঃ আমি ইবন উমর (রাঃ)-কে মাটির পাত্রে নবীয তৈরি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। তিনি বললেনঃ ইবন উমর (রাঃ) সত্যই বলেছেন। আমি বললামঃ 'জার' কি বস্তু? তিনি বললেনঃ মাটির পাত্র।