। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে বের হলেন এবং সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) শুরু করলেন। যখন উস্ফান নামক স্থানে পৌছলেন, এক পেয়ালা দুধ চেয়ে নিয়ে তা পান করলেন। শুবা (রহঃ)-এর বর্ণনায় “রমযান মাসে” এ উল্লেখ রয়েছে। ইবনু আব্বাস (রাঃ) বলতেন, যার ইচ্ছা হয় সাওম পালন করবে আর যার ইচ্ছা হয় সাওম ভঙ্গ করে ফেলবে।
হাদিস 2291 — Sunan an Nasai 22:202
সহিহসহিহসহিহ - Agreed Upon
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، عَنْ جَرِيرٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ سَافَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَمَضَانَ فَصَامَ حَتَّى بَلَغَ عُسْفَانَ ثُمَّ دَعَا بِإِنَاءٍ فَشَرِبَ نَهَارًا يَرَاهُ النَّاسُ ثُمَّ أَفْطَرَ .
। মুহাম্মাদ ইবনু কুদামাহ (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমযানে সফর করলেন এবং সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) শুরু করে উসফান নামক স্থানে পৌছেলেন। অতঃপর একটি (দুধের) পাত্র চেয়ে নিয়ে তা দিনের বেলায় পান করলেন। লোকজন তাঁকে দেখছিল। তারপর সাওম ভঙ্গ করে ফেললেন। (সাওম ভঙ্গ করতে থাকলেন মক্কা পৌছা পর্যন্ত।)
হাদিস 2292 — Sunan an Nasai 22:203
সহিহ Lighairihiসহিহহাসান
أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الْعَوَّامِ بْنِ حَوْشَبٍ، قَالَ قُلْتُ لِمُجَاهِدٍ الصَّوْمُ فِي السَّفَرِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ وَيُفْطِرُ .
। হুমায়দ ইবনু মাসআদাহ (রহঃ) ... আওয়াম ইবনু হাওশাব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বললেন, আমি মুজাহিদ (রহঃ) কে বললাম, সফর অবস্থায় সাওম (কি পালন করতে হবে?) তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সফর অবস্থায় কখনো) সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করতেন (আবার কখনো) সাওম ভঙ্গ করতেন।
হাদিস 2293 — Sunan an Nasai 22:204
সহিহসহিহসহিহ
أَخْبَرَنِي هِلاَلُ بْنُ الْعَلاَءِ، قَالَ حَدَّثَنَا حُسَيْنٌ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ أَخْبَرَنِي مُجَاهِدٌ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَامَ فِي شَهْرِ رَمَضَانَ وَأَفْطَرَ فِي السَّفَرِ .
। হিলাল ইবনু আলা (রহঃ) ... মুজাহিদ (রহঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমযান মাসে সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) শুরু করে তা সফরের মধ্যে ভঙ্গ করে ফেলেছিলেন।
। মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ... হামযা ইবনু আমর আসলামী (রাঃ) থেকে বর্ণিত সে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সফরকালীন অবস্থায় সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, 'যদি'। অতঃপর তিনি এমন কিছু বাক্য ব্যবহার করলেন যার অর্থ হল যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।
। সুওয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... হামযা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সফরকালীন অবস্থায় সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ যদি তোমার সাওম পালন করতে ইচ্ছা হয় তবে সাওম পালন কর, আর যদি সাওম ভঙ্গ করতে ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।
। মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ... হামযা ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সফরকালীন অবস্থায় সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, যদি তোমার সাওম পালন করতে ইচ্ছা হয় তবে সাওম পালন কর, আর যদি তোমার সাওম ভঙ্গ করে ফেলতে ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।
। রবী ইবনু সুলায়মান (রহঃ) ... হামযা ইবনু আমর আসলামী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসুলাল্লাহ! আমি সফরকালীন অবস্থায় সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করার সামর্থ্য রাখি। তিনি বললেন, যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।
। হারুন ইবনু আব্দুল্লাহ (রহঃ) ... হামযা ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সফরকালীন অবস্থায় সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ যদি তোমার সাওম পালন করতে ইচ্ছা হয় তবে সাওম পালন কর। আর যদি তোমার সাওম ভঙ্গ করতে ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।