أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، وَسُئِلَ، عَنْ صِيَامِ، عَاشُورَاءَ قَالَ مَا عَلِمْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم صَامَ يَوْمًا يَتَحَرَّى فَضْلَهُ عَلَى الأَيَّامِ إِلاَّ هَذَا الْيَوْمَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ وَيَوْمَ عَاشُورَاءَ .
। কুতায়বা (রহঃ) ... উবায়দুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত যে, ইবনু আব্বাস (রাঃ)-কে যখন আশূরা (আশুরা/আসুরা/আসূরা)-র সাওম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি তাকে বলতে শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান মাসের ও আশূরার সাওম ব্যতীত অন্য কোন দিনের সাওমকে অন্য দিনের সাওমের উপর গুরত্ব দিয়েছেন বলে আমার জানা নেই।
। কুতায়বা (রহঃ) ... হুমায়দ ইবনু আব্দুর রহমান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মুআবিয়া (রাঃ)-কে আশূরা (আশুরা/আসুরা/আসূরা)র দিন মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি যে, হে মদীনাবাসীগন, তোমাদের আলিমগণ কোথায়? আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এদিন সম্পর্কে বলতে শুনেছি যে, আমি তো সাওম পালন করছি। অতএব যারা সাওম পালন করতে ইচ্ছুক তারা যেন সাওম পালন করে।
হাদিস 2372 — Sunan an Nasai 22:283
সহিহসহিহIsnaad Sahih
أَخْبَرَنِي زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الْحُرِّ بْنِ صَيَّاحٍ، عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ، عَنِ امْرَأَتِهِ، قَالَتْ حَدَّثَتْنِي بَعْضُ، نِسَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَصُومُ يَوْمَ عَاشُورَاءَ وَتِسْعًا مِنْ ذِي الْحِجَّةِ وَثَلاَثَةَ أَيَّامٍ مِنَ الشَّهْرِ أَوَّلَ اثْنَيْنِ مِنَ الشَّهْرِ وَخَمِيسَيْنِ .
। যাকারিয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... হুনায়দাহ ইবনু খালিদ (রাঃ)-এর স্ত্রী থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণের মধ্যে কোন একজন বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশূরা (আশুরা/আসুরা/আসূরা)র দিন, জিলহজ্ব মাসের নয় দিন এবং প্রত্যেক মাসের তিন দিন, মাসের প্রথম সোমবার ও দু' বৃহস্পতিবার সাওম পালন করতেন।
হাদিস 2373 — Sunan an Nasai 22:284
সহিহসহিহIsnaad Sahih
أَخْبَرَنِي حَاجِبُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا الْحَارِثُ بْنُ عَطِيَّةَ، قَالَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ صَامَ الأَبَدَ فَلاَ صَامَ " .
। হাজিব ইবনু সুলায়মান (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সারা জীবন সাওম পালন করে তার সাওম পালন হবে না।
। ঈসা ইবনু মুসাবির (রহঃ) এবং মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সারা জীবন সাওম পালন করে তার সাওম পালন হবে না এবং ইফতারও গ্রহণ যোগ্য হবে না।
হাদিস 2375 — Sunan an Nasai 22:286
সহিহসহিহহাসান
أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا أَبِي وَعُقْبَةُ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ حَدَّثَنِي عَطَاءٌ، قَالَ حَدَّثَنِي مَنْ، سَمِعَ ابْنَ عُمَرَ، يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ صَامَ الأَبَدَ فَلاَ صَامَ " .
। আব্বাস ইবনু ওলীদ (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সারা জীবন সাওম পালন করে তার সাওম পালন হবে না।
হাদিস 2376 — Sunan an Nasai 22:287
সহিহসহিহসহিহ
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ يَعْقُوبَ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا أَبِي، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ عَطَاءٍ، قَالَ حَدَّثَنِي مَنْ، سَمِعَ ابْنَ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ صَامَ الأَبَدَ فَلاَ صَامَ " .
। ইসমাঈল ইবনু ইয়াকুব (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে শ্রবণকারী এক ব্যক্তি বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সারা জীবন সাওম পালন করে তার সাওম পালন গ্রহণযোগ্য হবে না।
। আহমাদ ইবনু ইবরাহীম (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সারা জীবন সাওম পালন করে তার সাওম ও ইফতার গ্রহণযোগ্য হবে না।
। ইবরাহীম ইবনু হাসান (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেনঃ তিনি একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সংবাদ পৌছাল যে, আমি সর্বদা সাওম পালন করি। (ইহা একটি দীর্ঘ হাদীস) রাবী বলেন, আতা (রহঃ) বলেছেন যে, আমি বলতে পারব না তিনি সর্বদা সাওম পালনের ব্যাপার কিভাবে উল্লেখ করেছিলেন যে ব্যক্তি সর্বদা সাওম পালন করে তার সাওম গ্রহণ যোগ্য নয়”। (এভাবে বলেছেন না অন্যভাবে বলেছেন, সঠিক শব্দগুলি আমার মনে নাই।)
। আলী ইবনু হুজর (রহঃ) ... ইমরান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হল ইয়া রাসুলাল্লাহ! অমুক ব্যক্তি সারা বছর দিনে খায় না (সাওম পালন করে)। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সাওম পালন এবং তার ইফতার গ্রহণযোগ্য হবে না।