أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، عَنْ عَبِيدَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ رَأَيْتُنِي أَفْتِلُ قَلاَئِدَ الْغَنَمِ لِهَدْىِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ يَمْكُثُ حَلاَلاً .
হাসান ইবন মুহাম্মদ জাফরানী (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর বকরীর জন্য আমি যে কিলাদা প্ৰস্তুত করতাম, তা আমার এখনও মনে আছে। তারপর তিনি হালাল অবস্থায় অবস্থান করতেন।
হাসান ইবন মুহাম্মদ জাফরানী (রহঃ) ... উন্মুল মুমিনীন (আয়েশা) (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এ সকল কিলাদা তৈরী করতাম- তুলা দ্বারা, যা আমার নিকট থাকতো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যেই অবস্থান করতেন। এরপর তিনি সে সকল কাজ করতেন যা একজন হালাল ব্যক্তি তার পরিবারে করে থাকে। আর যা কোন ব্যক্তি তার পরিবারের সাথে করে থাকে।
মুহাম্মদ ইবন সালামা (রহঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী হাফসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! মানুষের কি হলো, তারা তো উমরাহ করে হালাল হয়ে গেছে, আর আপনি তো উমরাহ আদায় করার পর হালাল হলেন না? তিনি বললেনঃ আমি মাথার চুল জমাট করেছি এবং আমার কুরবানীর পশুকে কিলাদা পরায়েছি। অতএব আমি কুরবানী না করা পর্যন্ত হালাল হবে না।
উবায়দুল্লাহ্ ইবন সাঈদী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুলহুলায়ফায় গমন করেন, তখন কুরবানীর পশুর কুঁজের ডান দিকে ইশ'আর করেন। তারপর তা থেকে রক্ত মুছে ফেলেন, আর তাকে দুখানা জুতার কিলাদা পরিয়ে দেন। এরপর তাঁর উটনীর উপর আরোহণ করেন। যখন উটনী তাকে নিয়ে বায়দায় পৌঁছলো, তখন তিনি তালবীয়া পাঠ করে জোহরের সময় ইহরামের দু'আ পড়ে ইহরাম বাঁধেন আর হজ্জের তালবিয়া পাঠ করেন।
আহমদ ইবন হারব (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর উটের কিলাদা পাকিয়েছি। তারপর তিনি তাকে কিলাদা পরালেন এবং তাকে ইশ'আর করলেন এবং তাকে বায়তুল্লাহ অভিমুখী করে কিলাদাসহ পাঠিয়ে দিলেন। তারপর তিনি অবস্থান করলেন অথচ যেসকল বস্তু তার জন্য হালাল ছিল, তা তার কোনটাই তার জন্য হারাম হয়নি।
হাদিস 2784 — Sunan an Nasai 24:166
সহিহসহিহহাসান
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ فَتَلْتُ قَلاَئِدَ بُدْنِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ لَمْ يُحْرِمْ وَلَمْ يَتْرُكْ شَيْئًا مِنَ الثِّيَابِ .
কুতায়বা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর উটের কিলাদা পাকিয়েছি। অথচ তিনি ইহরাম বাঁধেন নি এবং কোন কাপড়ও পরিত্যাগ করেন নি।
হাদিস 2785 — Sunan an Nasai 24:167
সহিহসহিহহাসান
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، قَالَ سَمِعْتُ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَفْتِلُ قَلاَئِدَ هَدْىِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم غَنَمًا .
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর পশুর (বাকবীর) কিলাদা পাকাতাম।
হাদিস 2786 — Sunan an Nasai 24:168
সহিহসহিহসহিহ - Agreed Upon
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُهْدِي الْغَنَمَ .
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরীকে কুরবানীর পশু হিসেবে পাঠাতেন।
হাদিস 2787 — Sunan an Nasai 24:169
সহিহসহিহহাসান
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَهْدَى مَرَّةً غَنَمًا وَقَلَّدَهَا .
হান্নাদ ইবন সারী (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বকরীকে কুরবানীর পশুরূপে পাঠালেন, এবং তিনি তাকে কিলাদা পরালেন।
হাদিস 2788 — Sunan an Nasai 24:170
সহিহসহিহহাসান
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَفْتِلُ قَلاَئِدَ هَدْىِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم غَنَمًا ثُمَّ لاَ يُحْرِمُ .
মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর পশুর (বকরীর) কিলাদা পাকাতাম। তারপর তিনি মুহরিম হতেন না।