মুহাম্মদ ইবন আবদুল্লাহ্ ইবন ইয়াযীদ মুকরী (রহঃ) ... নাফি’ (রহঃ) বলেন, আবদুল্লাহ্ ইবন আবদুল্লাহ্ এবং সালিম ইবন আবদুল্লাহ্ তাকে সংবাদ দিয়েছেন যে, যখন আবদুল্লাহ্ ইবন যুবােয়র (রাঃ) (শত্রু) সেনা কর্তৃক আক্রান্ত হলেন, তখন তাঁর শহীদ হওয়ার পূর্বে তারা উভয়ে আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ)-এর সাথে এই মর্মে আলাপ করলেন যে, এ বৎসর হজ্জ না করলে আপনার কোন ক্ষতি হবে না। আমরা আশংকা করি যে, আপনার এবং বায়তুল্লাহর মধ্যে শক্ৰ প্ৰতিবন্ধক হবে। তিনি বললেনঃ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বের হলাম। তখন কাফির কুরায়শরা বায়তুল্লাহর নিকট প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কুরবানীর পশু যাবাহ করলেন, মাথা মুণ্ডন করলেন এবং বললেন যে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি ইনশা আল্লাহ উমরাহ্ আদায় করবো। চল, যদি আমার ও বায়তুল্লাহর মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, তাহলে তাওয়াফ করবো। আর যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যখন ছিলাম তখন তিনি যা করেছেন, আমিও এখন তা করবো। তারপর তিনি কিছুক্ষণ চললেন এবং বললেনঃ উভয়ের অর্থাৎ হজ্জ ও উমরাহর অবস্থা একই। আমি তোমাদেরকে সাক্ষী রাখছি যে, আমি আমার উমরাহর সাথে হজ্জকে ওয়াজিব করে নিয়েছি। তিনি তা থেকে হালাল হলেন না। কুরবানীর দিন হালাল হলেন এবং কুরবানী করলেন।
হুমায়দ ইবন মাসআদা বসরী (রহঃ) ... হাজ্জাজ ইবন আমর আনসারী (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, যে ব্যক্তি খোঁড়া হয়ে গেল, অথবা তার পা ভেঙ্গে গেল, সে হালাল হয়ে গেল। তার উপর অন্য এক হজ্জ ফরয হলো। আমি ইবন আব্বাস এবং আবু হুরায়রা (রাঃ)-কে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বললেন, তিনি সত্যই বলেছেন।
শু'আয়ৰ ইবন ইউসুফ ও মুহাম্মদ ইবন মুছান্না (রহঃ) ... হাজ্জাজ ইবন আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ যে খোঁড়া হয়েছে, অথবা যার পা ভেঙ্গেছে, সে হালাল হয়ে গেছে, তার উপর অন্য এক হজ্জ ফরয হবে। আমি ইবন আব্বাস এবং আবু হুরায়রা (রাঃ)-কে জিজ্ঞাসা করলে তারা বললেনঃ তিনি সত্যই বলেছেন। আর শু'আয়ব (রহঃ) তার বর্ণিত হাদীসে উল্লেখ করেছেনঃ পরবর্তী বৎসর তার উপর হজ্জ করা ওয়াজিব হবে।
হাদিস 2862 — Sunan an Nasai 24:245
সহিহসহিহহাসান
أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ أَنْبَأَنَا سُوَيْدٌ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَنْزِلُ بِذِي طُوًى يَبِيتُ بِهِ حَتَّى يُصَلِّيَ صَلاَةَ الصُّبْحِ حِينَ يَقْدَمُ إِلَى مَكَّةَ وَمُصَلَّى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ذَلِكَ عَلَى أَكَمَةٍ غَلِيظَةٍ لَيْسَ فِي الْمَسْجِدِ الَّذِي بُنِيَ ثَمَّ وَلَكِنْ أَسْفَلَ مِنْ ذَلِكَ عَلَى أَكَمَةٍ خَشِنَةٍ غَلِيظَةٍ .
আবদা ইবন আবদুল্লাহ্ (রহঃ) ... মূসা ইবন উকবা (রহঃ) বলেনঃ নাফি' (রহঃ) আমার নিকট বর্ণনা করেছেন, আবদুল্লাহ ইবন উমর (রাঃ) তাঁর নিকট হাদীস বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করতেন, তখন যীতুয়া নামক স্থানে অবতরণ করতেন এবং সেখানে রাত্রি যাপন করে ফজরের সালাত আদায় করতেন। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত আদায়ের এই স্থানটি ছিল শক্ত মাটির উঁচু টিলার ওপর। তথায় যে মসজিদ নির্মাণ করা হয়েছিল এস্থানটি সেই মসজিদের ছিল না; বরং এর নীচে উঁচু শক্ত টিলার উপর ছিল।
ইমরান ইবন ইয়াযীদ (রহঃ) ... মুহাররিশ কা'বী (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উমরার নিয়তে জি'য়িরারানা থেকে হেঁটে বের হলেন, জিয়িরারানাতেই তার ভোর হলো, যেন তিনি সেখানেই রাত্রি যাপন করেছেন। সূর্য ঢলার পর তিনি জিয়িরারানা থেকে সারিফ উপত্যকার দিকে গমন করলেন, এমনকি তিনি সারিফ থেকে মদীনার রাস্তার সঙ্গমস্থলে গেলেন।
হান্নাদ ইবন সারী (রহঃ) ... মুহারারিশ কা'বী (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি'য়িরারানা থেকে রাতে বের হলেন, তখন তাকে স্বচ্ছ রৌপ্যের মত মনে হচ্ছিল। তারপর তিনি উমরাহ্ আদায় করলেন, তারপর সেখানেই ভোর হলো, যেন তিনি সেখানেই রাত্রি যাপন করেছেন।
হাদিস 2865 — Sunan an Nasai 24:248
সহিহসহিহসহিহ - Agreed Upon
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ مِنَ الثَّنِيَّةِ الْعُلْيَا الَّتِي بِالْبَطْحَاءِ وَخَرَجَ مِنَ الثَّنِيَّةِ السُّفْلَى .
আমর ইবন আলী (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছানিয়াতুল উলইয়া নামক স্থান দিয়ে মক্কায় প্রবেশ করেন, যা বাতহার নিকট অবস্থিত। আর তিনি ছানিয়্যাতুস সুফলা নামক স্থান দিয়ে বের হন।
হাদিস 2866 — Sunan an Nasai 24:249
সহিহসহিহহাসান
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَمَّارٍ الدُّهْنِيِّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ وَلِوَاؤُهُ أَبْيَضُ .
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, তখন তাঁর পতাকা ছিল সাদা রংয়ের।
হাদিস 2867 — Sunan an Nasai 24:250
সহিহসহিহসহিহ - Agreed Upon
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ وَعَلَيْهِ الْمِغْفَرُ فَقِيلَ ابْنُ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ . فَقَالَ " اقْتُلُوهُ " .
কুতায়বা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, তখন তাঁর মাথায় শিরস্ত্ৰাণ ছিল। তখন তাঁকে বলা হলোঃ ইবন খাতাল কা'বার গিলাফ ধরে আছে। তিনি বললেনঃ তাকে হত্যা কর।
হাদিস 2868 — Sunan an Nasai 24:251
সহিহসহিহহাসান
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ .
উবায়দুল্লাহ্ ইবন ফাদালা ইবন ইবরাহীম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে প্রবেশ করেন, তখন তাঁর মাথায় শিরস্ত্ৰাণ ছিল।