মুহাম্মদ ইবন দাউদ মিসসীস্যি (রহঃ) ... হাফসা বিন্ত উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এই হারামের দিকে একটি সেনাদল পাঠানো হবে। যখন তারা বায়দা নামক স্থানে পৌঁছবে, তখন তাদের প্রথমাংশ এবং শেষাংশকে ধ্বসিয়ে দেয়া হবে, আর তাদের মধ্যাংশও পরিত্রণ পাবে না। আমি বললামঃ যদি তাদের মধ্যে মুমিন লোক থাকে, তবে তাদের কি অবস্থা হবে? তিনি বললেনঃ ঐ ভূখণ্ড তাদের জন্য কবর হবে।
হুসায়ন ইবন ঈসা (রহঃ) ... উমাইয়া ইবন সাফওয়ান (রহঃ) থেকে বর্ণিত। তিনি তার দাদা আবদুল্লাহ্ ইবন সাফওয়ানকে বলতে শুনেছেন যে, হাফসা (রাঃ) আমাকে বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক সেনাদল এই কা'বা ঘরের স্থানে যুদ্ধ করার অভিপ্ৰায়ে আসবে, তারা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে, তখন তাদের মধ্যবর্তী দলকে ধ্বসিয়ে দেয়া হবে। তারপর তাদেরকে অগ্রবর্তী দল ও পেছনের দল ডাক দেবে। এরপর তাদের সকলকে ধ্বসিয়ে দেয়া হবে। তাদের মধ্যে থেকে কেউই পরিত্রাণ পাবে না। ঐ ব্যক্তি ব্যতীত, যে তাদের সম্পর্কে সংবাদ দেবে, তখন তাকে এক ব্যক্তি বললোঃ আমি তোমার সম্বন্ধে সাক্ষ্য দিচ্ছি যে, তুমি তোমার দাদা সম্বন্ধে মিথ্যা বলনি আর আমি তোমার দাদা সম্বন্ধে সাক্ষ্য দিচ্ছি যে, তিনি হাফসার ব্যাপারে মিথ্যা বলেন নি। আর হাফসা (রাঃ) সম্বন্ধে সাক্ষ্য দিচ্ছি যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে মিথ্যা বলেন নি।
হাদিস 2881 — Sunan an Nasai 24:264
সহিহসহিহসহিহ Muslim
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا وَكِيعٌ، قَالَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " خَمْسُ فَوَاسِقَ يُقْتَلْنَ فِي الْحِلِّ وَالْحَرَمِ الْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْكَلْبُ الْعَقُورُ وَالْعَقْرَبُ وَالْفَأْرَةُ " .
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... উরওয়া (রহঃ) আয়েশা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেছেনঃ পাঁচ প্রকার কষ্টদায়ক জন্তুকে হারাম ও হারামের বাইরে উভয় স্থানে হত্যা করা যাবে, কাক, চিল, দংশনকারী কুকুর ও বিচ্ছ এবং ইদুর।
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... সাঈদ ইবন মুসায়্যাৰ (রহঃ) সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, পাঁচ প্রকার অনিষ্টকর জন্তু হিল্ল ও হারাম উভয় স্থলে হত্যা করা যাবে। তা হলোঃ সাপ, দংশনকারী কুকুর, চিল, ধূসর বর্ণের কাক ও ইদুর।
হাদিস 2883 — Sunan an Nasai 24:266
সহিহসহিহসহিহ - Agreed Upon
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ حَفْصِ بْنِ غِيَاثٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْخَيْفِ مِنْ مِنًى حَتَّى نَزَلَتْ { وَالْمُرْسَلاَتِ عُرْفًا } فَخَرَجَتْ حَيَّةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اقْتُلُوهَا " . فَابْتَدَرْنَاهَا فَدَخَلَتْ فِي جُحْرِهَا .
আহমদ ও সুলায়মান (রহঃ) ... আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিনার খায়ফ নামক স্থানে ছিলাম। এমন সময় সূরা 'আলমুরসালাত' নাযিল হলো। ইত্যবসরে একটি সাপ বের হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে হত্যা কর। আমরা তাকে হত্যার জন্য তাড়াতাড়ি সেদিকে গেলাম। এমন সময় সে তার গর্তে ঢুকে যায়।
হাদিস 2884 — Sunan an Nasai 24:267
সহিহ Lighairihiসহিহসহিহ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةَ عَرَفَةَ الَّتِي قَبْلَ يَوْمِ عَرَفَةَ فَإِذَا حِسُّ الْحَيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اقْتُلُوهَا " . فَدَخَلَتْ شَقَّ جُحْرٍ فَأَدْخَلْنَا عُودًا فَقَلَعْنَا بَعْضَ الْجُحْرِ فَأَخَذْنَا سَعَفَةً فَأَضْرَمْنَا فِيهَا نَارًا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَقَاهَا اللَّهُ شَرَّكُمْ وَوَقَاكُمْ شَرَّهَا " .
আমর ইবন আলী (রহঃ) ... আবূ উবায়দা তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ আরাফার দিনের পূর্ববতী রাত্ৰিতে আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। এমন সময় একটি সাপ দৃষ্টিগোচর হলো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে মেরে ফেলা। ইত্যবসরে তা একটি গর্তের ছিদ্রে প্ৰবেশ করলো। আমরা এক খণ্ড কাঠ ঢুকিয়ে সেই গর্তের কিয়দংশ উপড়ে ফেললাম এবং একটি খেজুর গাছের ডালে আগুন ধরিয়ে তাতে ঢুকিয়ে দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ্ তাআলা তোমাদের অনিষ্ট থেকে তাকে রক্ষা করেছেন এবং তোমাদেরকেও তার অনিষ্ট থেকে রক্ষা করেছেন।
হাদিস 2885 — Sunan an Nasai 24:268
সহিহসহিহসহিহ - Agreed Upon
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الْحَمِيدِ بْنُ جُبَيْرِ بْنِ شَيْبَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أُمِّ شَرِيكٍ، قَالَتْ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِقَتْلِ الأَوْزَاغِ .
মুহাম্মদ ইবন আবদুল্লাহ্ ইবন ইয়ায়ীদ মুকরী (রহঃ) ... উম্মে শরীক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে টিকটিকি হত্যা করতে আদেশ করেছেন।
হাদিস 2886 — Sunan an Nasai 24:269
সহিহসহিহসহিহ - Agreed Upon
أَخْبَرَنَا وَهْبُ بْنُ بَيَانٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي مَالِكٌ، وَيُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْوَزَغُ الْفُوَيْسِقُ " .
ওহাব ইবন বিয়ান (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ টিকটিকি অনিষ্টকারী প্ৰাণী।
আব্দুর রহমান ইবন খালিদ রাক্কি কাত্তান (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পৃথিবীর উপর বিচরণকারী জন্তুদের মধ্যে পাঁচটি জন্তু অনিষ্টকর। হারাম ও হারামের বাইরে সর্বত্র তাদের হত্যা করা যাবে। সেগুলো হলোঃ দংশনকারী কুকুর, কাক, চিল, বিচ্ছু এবং ইদুর।