أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا الْمُعْتَمِرُ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تُنْكَحَ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا وَالْعَمَّةُ عَلَى بِنْتِ أَخِيهَا .
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন নারীকে তার ফুফুর সাথে অথবা ফুফুকে তার ভাই-এর কন্যার সাথে বিবাহ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... জাবির (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ কোন নারীকে তার ফুফু, অথবা তার খালার সাথে বিবাহ করা যাবে না। রাবী আসিম (রহঃ) বলেন, আমি এটা জাবির (রাঃ) থেকে শুনেছি।
হাদিস 3298 — Sunan an Nasai 26:103
সহিহসহিহসহিহ Bukhari
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ آدَمَ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنْ عَاصِمٍ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تُنْكَحَ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا وَخَالَتِهَا .
মুহাম্মদ ইবন আদম (রহঃ) ... শা'বী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাবির ইবন আবদুল্লাহ্ (রাঃ)-কে বলতে শুনেছিঃ কোন নারীকে তার খালা এবং ফুফুর সাথে বিবাহ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
হাদিস 3299 — Sunan an Nasai 26:104
সহিহসহিহসহিহ
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تُنْكَحَ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا أَوْ عَلَى خَالَتِهَا .
ইবরাহীম ইবন হাসান (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কোন নারীকে তার ফুফু অথবা খালার সাথে বিবাহ করতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
উবায়দুল্লাহ্ ইবন সাঈদ (রহঃ) ... আয়েশা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ জন্ম সম্পর্ক যাকে হারাম করে, দুধ পানের সম্পর্কও তাকে হারাম করে।
কুতায়বা (রহঃ) ... উরওয়া (রহঃ) আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি তাকে সংবাদ দিয়েছেন যে, তার রিযায়ী ফুফা আফলাহ তার নিকট আসতে অনুমতি চাইলে তিনি তা হতে পর্দা করলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ সংবাদ দিলে তিনি বলেন তার থেকে পর্দা করো না। কেননা, দুধ পান সম্পর্কে ঐ সকল লোক হারাম হয়, বংশগত সম্পর্কে যারা হারাম হয়।
হাদিস 3302 — Sunan an Nasai 26:107
সহিহসহিহসহিহ - Agreed Upon
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يَحْرُمُ مِنَ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ " .
মুহাম্মদ ইবন বাশার (রহঃ) ... আয়েশা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামথেকে বর্ণিত। তিনি বলেছেনঃ বংশগত সূত্রে যারা হারাম, তারা দুধ পানের সম্পর্কেও হারাম।
মুহাম্মদ ইবন উবায়দ (রহঃ) ... আমরাহ্ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আয়েশা (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জন্মসূত্রে যারা হারাম, দুধপান সম্পর্কেও তারা হারাম।
হান্নাদ ইবন সারী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনার কি হলো যে, আপনি কুরাইশদের মধ্যেই (বিবাহ করার) আগ্রহ করেন, আর আমাদেরকে (অর্থাৎ বনী হাশিমকে) পরিত্যাগ করেন। তিনি বললেনঃ তোমার নিকট কি কেউ আছে? আমি বললামঃ হ্যাঁ, হামযার কন্যা। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে আমার জন্য হালাল হবে না। কেননা, সে তো আমার দুধ ভাই-এর কন্যা।
ইবরাহীম ইবন মুহাম্মদ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, হামযার কন্যাকে বিবাহ করা সম্বন্ধে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সেতো আমার দুধ ভাইয়ের কন্যা। শু'বা (রহঃ) বলেনঃ কাতাদা (রহঃ) জাবির ইবন যায়ীদ (রহঃ) হতে এটা শুনেছেন।