উবায়দুল্লাহ এবং ইসহাক ইবন মানসূর (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, জুদামা বিনত ওয়াহ্ব তাঁর নিকট বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি ইচ্ছা করেছিলাম যে, স্তন্য দানকারিণী স্ত্রীর সাথে সহবাস করতে নিষেধ করবো। পরে আমার মনে হলো যে, পারস্য এবং রোমের অধিবাসীরা এমন করে থাকে। ইসহাক (রহঃ) বলেন, তারা এমন করে, অথচ এতে তাদের সন্তানদের কোন ক্ষতি হয় না।
ইসমাঈল ইবন মাসউদ এবং হুমায়দ ইবন মাস'আদা (রহঃ) ... আব্দুর রহমান ইবন বিশর ইবন মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি হাদীসটিকে আবু সাঈদ খুদরী (রাঃ)-এর দিকে সম্পর্কিত করেছেন, তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ আযল সম্বন্ধে উল্লেখ করা হলে তিনি বললেনঃ এটা কি? আমরা বললামঃ কোন ব্যক্তির স্ত্রী থাকে, আর সে তার সাথে সহবাস করার সময় গৰ্ভধারণ করাকে অপছন্দ করে; অথবা তার দাসী থাকে, তার সাথে সহবাস করে এবং গর্ভধারণ অপছন্দ করে। তিনি বললেনঃ এটা না করলে তোমাদের ক্ষতি নাই। কেননা, যা নির্ধারিত আছে তা হবেই।
হাদিস 3328 — Sunan an Nasai 26:133
সহিহসহিহIsnaad Hasan
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنْ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي الْفَيْضِ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مُرَّةَ الزُّرَقِيَّ، عَنْ أَبِي سَعِيدٍ الزُّرَقِيِّ، أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْعَزْلِ فَقَالَ إِنَّ امْرَأَتِي تُرْضِعُ وَأَنَا أَكْرَهُ أَنْ تَحْمِلَ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ مَا قَدْ قُدِّرَ فِي الرَّحِمِ سَيَكُونُ " .
মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... আবু সাঈদ যুরাকী (রাঃ) বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আযল সম্বন্ধে জিজ্ঞাসা করে যে, আমার স্ত্রী স্তন্যদান করে, আমি তার গর্ভধারণ পছন্দ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ জরায়ুতে যা হওয়ার নির্ধারিত আছে তা হবেই।
ইয়াকুব ইবন ইবরাহীম (রহঃ) ... হাজ্জাজ ইবন হাজ্জাজ তাঁর পিতার মাধ্যমে বর্ণনা করেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি কি করে স্তন্যদানের হক আদায় করতে পারি? তিনি বললেনঃ একজন দাস অথবা দাসী দ্বারা।
আলী ইবন হুজুর (রহঃ) ... উকবা ইবন হারিছ (রহঃ) বলেন, আর আমি তা উকবা হতে শ্রবণ করেছি, কিন্তু আমি উবায়দের হাদীস স্মরণ রাখি। তিনি বলেন, আমি এক নারীকে বিবাহ করেছি, তার নিকট একজন কাল নারী এসে বললোঃ আমি তোমাদের উভয়কে স্তন্যদান করেছি। এরপর আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তাঁকে সংবাদ দিলাম এবং বললামঃ আমি অমুকের কন্যা অমুককে বিবাহ করেছি। তখন এক কাও (হাবশী) নারী এসে বললঃ আমি তোমাদের উভয়কে স্তন্যদান করেছি। তিনি আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন। আমি তার সামনে গিয়ে বললামঃ সে মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাহলে তুমি কি করে তার সাথে সহবাস করছে? অথচ এ মহিলা মনে করে যে, সে তোমাদেরকে দুধপান করিয়েছে? অতএব তুমি তোমার স্ত্রীকে তোমার থেকে পৃথক করে দাও।
আহমদ ইবন উসমান ইবন হাকীম (রহঃ) ... বারা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমর মামার সাথে সাক্ষাৎ করলাম তখন তার সাথে একখানা ঝান্ডা ছিল। আমি বললামঃ আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন এক ব্যক্তির নিকট পাঠিয়েছেন, যে ব্যক্তি তার পিতার মৃত্যুর পর তার পিতার স্ত্রীকে বিবাহ করেছে, তার গর্দন উড়িয়ে দেয়ার জন্য, অথবা তিনি বলেছেনঃ তাকে হত্যা করার জন্য।
আমর ইবন মানুসূর (রহঃ) ... ইয়াযীদ ইবন বারা (রহঃ) তাঁর পিতার মাধ্যমে বর্ণনা করেন, আমি আমার চাচার সাক্ষাৎ পেলাম, আর তার সাথে একটি পতাকা ছিল। আমি বললামঃ আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেনঃ আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন এমন ব্যক্তির নিকট, যে তার পিতার স্ত্রীকে বিবাহ করেছে। তিনি আমাকে আদেশ করেছেন তার গর্দন উড়িয়ে দিতে, এবং তার মাল ছিনিয়ে নিতে।
মুহাম্মদ ইবন আব্দুল আ'লা (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘আওতাস' নামক স্থানে একদল সৈন্য পাঠালেন। তারা শত্রু সৈন্যদের সাথে মুকাবিলা করে তাদের উপর বিজয় লাভ করলেন, তাদের মহিলাদেরকে বন্দী করলেন, আর তাদের মুশরিক স্বামী ছিল। মুসলিমগণ তাদের সাথে সহবাস করা হতে বিরত রইলেন, তখন আল্লাহ তা'আলা আয়াত-এ নাযিল করলেনঃ وَالْمُحْصَنَاتُ مِنْ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ অর্থঃ নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। (সূরা নিসাঃ ২৪)। অর্থাৎ এরা তোমাদের জন্য হালাল, তবে তাদের ইদ্দতপূর্ণ হওয়ার পর।
হাদিস 3334 — Sunan an Nasai 26:139
সহিহসহিহসহিহ - Agreed Upon
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الشِّغَارِ .
উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিগার করতে নিষেধ করেছেন।
হুমায়দ ইবন মাস'আদা (রহঃ) ... ইমরান ইবন হুসাইন (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইসলামে জলব, জনব, এবং শিগার নেই। আর যে ব্যক্তি লুট করে কিছু আত্মসাৎ করে, সে আমাদের দলভুক্ত নয়।