। মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের প্রথম তাকবীরের মত ইসতিস্কা ব্যতীত অন্য কোন দোয়ায় কাঁধ বরাবর হস্তদ্বয় উঠাতেন না।
। ইউসুফ ইবনু সাঈদ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত থেকে অবসর হওয়ার পর ফজরের সালাত পর্যন্ত মধ্যবর্তী সময়ে ফজরের দু’রাকআত সুন্নাত সালাত ব্যতীত রাত্রে এগার রাকআত সালাত আদায় করতেন এবং তোমাদের কারো পঞ্চাশ আয়াত পড়ার সমপরিমাণ সময় পর্যন্ত (প্রতিটি) সিজদা (দীর্ঘ) করতেন।
। মুহাম্মাদ ইবনু ইসমাঈল (রহঃ) ... আব্দুর রহমান ইবনু আবযা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “সাব্বিাহিস্মা রাব্বিকাল আলা” “কুল ইয়া আয়্যুহাল কাফিরুন” এবং “কুলহুওয়াল্লাছ আহাদ” দ্বারা বিতরের সালাত আদায় করতেন। যখন (সালাম ফিরানোর পর) ফিরে যাওয়ার মনস্থ করতেন, তখন তিনবার উচ্চস্বরে سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ বলতেন।
। হারামী ইবনু ইউনুস (রহঃ) ... আব্দুর রহমান ইবনু আবযা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “সাব্বিহিস্মা রাব্বিকাল আলা” “কুল ইয়া আয়্যুহাল কাফিরুন” এবং “কুল হুওয়াল্লাহু আহাদ” দ্বারা বিতরের সালাত আদায় করতেন এবং যখন সালাম ফিরাতেন তখন তিনবার উচ্চস্বরে سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ বলতেন। তৃতীয়বার উচ্চ ও দীর্ঘায়িত করতেন।
। মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ... আব্দুর রহমান ইবনু আবযা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “সাব্বিহিস্মা রাব্বিকাল আলা” “কুল ইয়া আয়্যুহাল কাফিরুন” এবং “কুল হুওয়াল্লাহু আহাদ” দ্বারা বিতরের সালাত আদায় করতেন। যখন অবসর হয়ে যেতেন তখন سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ তিনবার পড়তেন।
হাদিস 1755 — Sunan an Nasai 20:158
-হাসান
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلُ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي عَامِرٍ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ عَزْرَةَ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُوتِرُ . وَسَاقَ الْحَدِيثَ .
। মুহাম্মদ ইবনু ইসমাঈল (রহঃ) ... সাঈদ ইবনু আব্দুর রহমান (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাত আদায় করতেন। রাবী হাদীসটি শেষ পর্যন্ত বর্ণনা করেছেন।
। উবায়দুল্লাহ ইবনু ফাদালা (রহঃ) ... আবূ সালামা ইবনু আব্দুর রহমান (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি আয়িশা (রাঃ) কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাত্রের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ তিনি তের রাকআত সালাত আদায় করতেন। নয় রাকআত দাড়ানো অবস্থায়, তাতে (তিন রাকআত) বিতরের সালাত আদায় করতেন। দু’রাকআত বসা অবস্থায় আদায় করতেন, যখন রুকু করার ইচ্ছা করতেন দাঁড়িয়ে যেতেন। তারপর রুকু এবং সিজদা করতেন। এ দু’রাকআত বিতরের সালাতের পরে আদায় করতেন। যখন ফজরের আযান শুনতে পেতেন উঠে যেতেন এবং সংক্ষিপ্তভাবে দু’রাকআত সালাত আদায় করতেন।
। মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সময় চার রাকআত এবং ফজরের পূর্বের দু’রাকআত সুন্নাত কখনো ছাড়তেন না। [সহীহ। সহীহ আবু দাউদ হাঃ ১১৭৯, বুখারী]