মুহাম্মাদ ইবন আবদুল্লাহ (রহঃ) ... যায়দ ইবন সাবিত (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন বস্তুর উমরা করে, তা ঐ ব্যক্তির হয়ে যাবে যার জন্য তা করা হয় তার হায়াত ও মওত সর্বাবস্থার জন্য। (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তোমরা রুকবা করো না। আর যে ব্যক্তি কোন বস্তুতে রুকবা করে, তবে তা তার বিধানমত চালু থাকবে।
হারূন ইবন মুহাম্মাদ ইবন বাক্কার (রহঃ) ... ইব্ন আব্বাস (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, উমরা করা বৈধ (কার্যকর)।
হাদিস 3726 — Sunan an Nasai 34:8
সহিহ Lighairihiসহিহসহিহ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ حَدَّثَنَا حِبَّانُ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، قَالَ حَدَّثَنَا مَكْحُولٌ، عَنْ طَاوُسٍ، بَتَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْعُمْرَى وَالرُّقْبَى .
মুহাম্মাদ ইবন হাতিম (রহঃ) ... মাকহূল (রহঃ) তাউস (রহঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা এবং রুকবাকে স্থায়ী (-রূপে কার্যকর) করেছেন।
হাদিস 3727 — Sunan an Nasai 34:9
সহিহসহিহIsnaad Sahih
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ حَدَّثَنَا بِسْطَامُ بْنُ مُسْلِمٍ، قَالَ حَدَّثَنَا مَالِكُ بْنُ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَطَبَهُمْ فَقَالَ " الْعُمْرَى جَائِزَةٌ " .
আমর ইবন আলী (রহঃ) ... আতা (রহঃ) জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুতবা দিতে গিয়ে বললেনঃ উমরা বৈধ (কার্যকর)।
আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... আতা (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা এবং রুকবা করতে নিষেধ করেছেন। আমি বললামঃ রুকবা কি? তিনি বললেনঃ কোন ব্যক্তি অন্য ব্যক্তিকে এই বলা যে, এই বস্তু তোমার, যতদিন তুমি বেঁচে থাকবে। তবে যদি তোমরা এরূপ কর, তবে তা বৈধ (কার্যকর হবে)।
হাদিস 3729 — Sunan an Nasai 34:11
সহিহসহিহসহিহ - Agreed Upon
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْعُمْرَى جَائِزَةٌ " .
মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... জাবির (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, উমরা বৈধ (কার্যকর)।