। আরফাজাহ ইবনু আস‘আদ (রহঃ) থেকে তার পিতার সূত্রে পূর্বোক্ত হাদীসের সমার্থকবোধক হাদীস বর্ণিত।[1] হাসান।
হাদিস 4235 — Sunan Abu Dawud 36:22
হাসান Isnaadহাসান IsnaadIsnaad Hasan
حَدَّثَنَا ابْنُ نُفَيْلٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ عَبَّادٍ، عَنْ أَبِيهِ، عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ قَدِمَتْ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم حِلْيَةٌ مِنْ عِنْدِ النَّجَاشِيِّ أَهْدَاهَا لَهُ فِيهَا خَاتَمٌ مِنْ ذَهَبٍ فِيهِ فَصٌّ حَبَشِيٌّ - قَالَتْ - فَأَخَذَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِعُودٍ مُعْرِضًا عَنْهُ أَوْ بِبَعْضِ أَصَابِعِهِ ثُمَّ دَعَى أُمَامَةَ ابْنَةَ أَبِي الْعَاصِ ابْنَةَ ابْنَتِهِ زَيْنَبَ فَقَالَ " تَحَلَّىْ بِهَذَا يَا بُنَيَّةُ " .
। আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট (বাদশাহ) নাজ্জাশীর পক্ষ থেকে কিছু অলংকার উপঢৌকনরূপে এলো। এতে একটি স্বর্ণের আংটি ছিলো। যার উপরিভাগে হাফসী পাথর খচিত ছিলো। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে মুখ ফিরিয়ে কাঠির সাহায্যে অথবা তাঁর কোনো আঙ্গুলের সাহায্যে এটা তুলে ধরেন এবং আবুল আস ও যাইনাবের কন্যা উমামাহকে ডেকে বলেনঃ হে আমার আদুরে ছোট নাতনী! তুমি এ অলংকারটি পরিধান করো।[1] সনদ হাসান।
। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি তার প্রিয়জনকে আগুনের বালা পরাতে পছন্দ করে, সে যেন তাকে স্বর্ণের বালা পরতে দেয়। আর যে ব্যক্তি তার প্রিয়জনকে আগুনের মালা পরাতে পছন্দ করে, সে যেন তার গলায় স্বর্ণের মালা পরিয়ে দেয়। আর যে ব্যক্তি তার প্রিয়জনকে আগুনের কাকন পরাতে পছন্দ করে সে যেন তার হাতে স্বর্ণের কাকন পরিয়ে দেয়। কিন্তু তোমরা রূপার অলংকার পরতে পারো এবং এর দ্বারা আনন্দ করতে পারো।[1] হাসান।
। হুযাইফাহ (রাঃ)-এর বোন সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে নারী জাতি! তোমরা কি রূপা দিয়ে অলংকার তৈরী করতে পারো না! জেনে রাখো! তোমাদের মধ্যকার যে নারী প্রদর্শনীর জন্য স্বর্ণালংকার পরবে তাকে সে কারণে শাস্তি ভোগ করতে হবে।[1] দুর্বল।
। আসমা বিনতু ইয়াযীদ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে কোনো নারী গলায় স্বর্ণের মালা পরবে, কিয়ামতের দিন তার গলায় আগুনের মালা ঝুলিয়ে দেয়া হবে। আর যে কোনো নারী তার কানে স্বর্ণের দুল পরবে, কিয়ামতের দিন অনুরূপ একটি আগুনের দুল তার কানে লটকিয়ে দেয়া হবে।[1] দুর্বল।