রেওয়ায়ত ১. আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ (এমনও হয়) তোমাদের কেউ যখন নামাযে দাঁড়ায় তখন শয়তান উপস্থিত হয়; অতঃপর তাহার উপর ইলতিবাস* সৃষ্টি করে। ফলে সে কত রাকাআত পড়িয়াছে তাহা স্মরণ করিতে পারে না। তোমাদের কেউ এইরূপ অবস্থার সম্মুখীন হইলে তবে সে যেন বসা অবস্থায়ই দুইটি (সাহু) সিজদা করিয়া নেয়।
হাদিস 223 — Muwatta Malik 4:2
দাঈফ
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنِّي لأَنْسَى أَوْ أُنَسَّى لأَسُنَّ " .
রেওয়ায়ত ২. মালিক (রহঃ) বলেন যে, তাহার নিকট হাদীস পৌছিয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ আমি ভুলিয়া থাকি অথবা ভুলাইয়া দেওয়া হয় এজন্য, যেন আমি হুকুম বা বিধান বর্ণনা করি।
রেওয়ায়ত ৩. মালিক (রহঃ) বলিয়াছেনঃ তাহার নিকট খবর পৌছিয়াছে যে, এক ব্যক্তি কাসিম ইবন মুহাম্মদ (রহঃ)-কে প্রশ্ন করিলঃ আমি আমার নামাযে সন্দেহে (ওহমে) লিপ্ত হই এবং ইহা আমার প্রায়ই ঘটিয়া থাকে। কাসিম (রহঃ) উত্তর দিলেনঃ তুমি নামায (সমাপ্ত হওয়া পর্যন্ত) পড়িতে থাক, শয়তান তোমাকে ছাড়িয়া যাইবে না যতক্ষণ তুমি নামায সমাপ্ত করিয়া ইহা না বলিবে, ‘আমি নামায সমাপ্ত করি নাই।