রেওয়ায়ত ৫১. মালিক (রহঃ) ইবন শিহাব যুহরী (রহঃ)-কে বলিতে শুনিয়াছেন উমর (রাঃ)-এর যুগে যে হারানো উট পাওয়া যাইত উহাকে ঐভাবেই ছাড়িয়া দেওয়া হইত। তাহার বাচ্চা জন্ম হইলেও কেহই স্পর্শ করিত না। অতঃপর উসমান (রাঃ)-এর যুগ আসিল। তিনি ঐরূপ উটকে প্রচার করার পর বিক্রয় করিয়া তাহার মূল্য বায়তুল মালে জমা করার হুকুম দিলেন। অতঃপর যখন মালিক আসিবে তখন ঐ পয়সা মালিকের সোপর্দ করিয়া দেওয়া হইবে।
রেওয়ায়ত ৫২. সাঈদ ইবন আমর (রহঃ) হইতে বর্ণিত, সা’আদ ইবন উবাদা (রাঃ) কোন যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে রওয়ানা হইলেন। এদিকে মদীনায় তাহার মাতার মৃত্যুর সময় উপস্থিত। মানুষ তাহার মাতাকে ওসীয়াত করিতে বলিলে উত্তর দিলেন যে, কি ওসীয়্যত করিব? সমস্ত সম্পত্তি তো সাআদেরই। অবশেষে সা’আদ (রাঃ) বাড়িতে ফিরার পূর্বে তিনি মারা যান। সা’আদ (রাঃ) বাড়িতে আসিলে এই ঘটনা বর্ণনা করা হইল। অতঃপর সা’আদ (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি সদকা করিলে আমার মাতার কোন উপকার হইবে কি? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ। অতঃপর সা’আদ (রাঃ) বললেন, এই এই বাগান আমার আম্মাজানের পক্ষ হইতে দান করিতেছি।
হাদিস 1453 — Muwatta Malik 36:55
সহিহ
وَحَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَجُلاً قَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ أُمِّي افْتُلِتَتْ نَفْسُهَا وَأُرَاهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " نَعَمْ " .
রেওয়ায়ত ৫৩. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিণী আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলিলঃ আমার আম্মাজান হঠাৎ ইন্তিকাল করেন। আমার দৃঢ় বিশ্বাস যদি তিনি কথা বলার সুযোগ পাইতেন তবে নিশ্চয়ই দান-খয়রাত করিতেন। এখন আমি তাহার পক্ষ হইতে দান করিতে পারিব কি? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, “হ্যাঁ, পারিবে।”
রেওয়ায়ত ৫৪. মালিক (রহঃ) বলেন যে, এক আনসার ব্যক্তি নিজ পিতামাতাকে কিছু দান করিল, অতঃপর মাতাপিতার ইন্তিকালের পরে সে-ই তাহাদের ওয়ারিস হইল। সে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এই বিষয় জিজ্ঞাসা করিলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার সদকার সওয়াব তুমি পাইয়াছ, এখন ওয়ারিস হিসাবে আবার গ্রহণ কর।