হাদিস 1856 — Muwatta Malik 59:1
Maqtu Daif
باب مَا جَاءَ فِي طَلَبِ الْعِلْمِ حَدَّثَنِي عَنْ مَالِكٌ، أَنَّهُ بَلَغَهُ أَنَّ لُقْمَانَ الْحَكِيمَ، أَوْصَى ابْنَهُ فَقَالَ يَا بُنَىَّ جَالِسِ الْعُلَمَاءَ وَزَاحِمْهُمْ بِرُكْبَتَيْكَ فَإِنَّ اللَّهَ يُحْيِي الْقُلُوبَ بِنُورِ الْحِكْمَةِ كَمَا يُحْيِي اللَّهُ الأَرْضَ الْمَيْتَةَ بِوَابِلِ السَّمَاءِ
রেওয়ায়ত ১. মালিক (রহঃ)-এর নিকট রেওয়ায়ত পৌছিয়াছে, লুকমান হাকীম (আঃ) স্বীয় ছেলেকে (মৃত্যুকালে) উপদেশ দিয়াছেন, বৎস! আলিমগণের মজলিসে বসিও এবং তাঁহাদের নিকটে হাটু পাতিয়া (আদব সহকারে) বসিও। কেননা আল্লাহ তা’আলা হিকমতের নুর দ্বারা হৃদয়কে এমনভাবে সঞ্জীবিত করেন যেমন মৃত যমীনকে বৃষ্টির পানি দ্বারা জীবিত করেন।