Qurani·قرآني
বাংলা

যাকাত

52 হাদিস · #578–629

হাদিস 628 — Muwatta Malik 17:51
Mauquf Sahih
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ لاَ يُخْرِجُ فِي زَكَاةِ الْفِطْرِ إِلاَّ التَّمْرَ إِلاَّ مَرَّةً وَاحِدَةً فَإِنَّهُ أَخْرَجَ شَعِيرًا ‏.‏
রেওয়ায়ত ৫৪. নাফি (রহঃ) বর্ণনা করেনঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ) খেজুর দ্বারাই সাদকা-ই-ফিতর আদায় করিতেন। একবার যব দিয়াও ফিতরা আদায় করিয়াছিলেন। মালিক (রহঃ) বলেনঃ সাদকা, কাফফারা, যাকাত ছোট মুদের হিসাবে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুদে আদায় করিতে হইবে, আর যিহারের কাফফার হিশাম[1] প্রবর্তিত মুদে (যাহা পরিমাণে একটু বড়) আদায় করিতে হইবে।
হাদিস 629 — Muwatta Malik 17:52
Mauquf Sahih
حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ يَبْعَثُ بِزَكَاةِ الْفِطْرِ إِلَى الَّذِي تُجْمَعُ عِنْدَهُ قَبْلَ الْفِطْرِ بِيَوْمَيْنِ أَوْ ثَلاَثَةٍ ‏.‏
রেওয়ায়ত ৫৫. নাফি' (রহঃ) বর্ণনা করেন- আবদুল্লাহ ইবন উমর (রাঃ) ঈদের দুই-তিন দিন পূর্বে সাদকা-ই-ফিতর জমাকারী কর্মচারীর নিকট স্বীয় ফিতরা পাঠাইয়া দিতেন। মালিক (রহঃ) বলেনঃ আমি বিজ্ঞ আলিমগণকে দেখিয়াছি যে, তাহারা ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বেই ফিতরা আদায় করিয়া দেওয়া মুস্তাহাব মনে করিতেন। মালিক (রহঃ) বলেনঃ ফিতরা ঈদের নামাযে যাওয়ার পূর্বে বা পরে উভয় সময়েই আদায় করা যায়।
← আগের সংগ্রহে ফিরে যান পরের →

শুধুমাত্র সহিহ ও হাসান হাদিস দেখানো হয়।