Qurani·قرآني
বাংলা

কিতাবুল ফাযায়েল (ফজিলত)

5785 হাদিস · #384–6168

হাদিস 5994 — Sahih Muslim 43:54
وَحَدَّثَنِيهِ عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِثْلِهِ ‏.‏
(…/...) উবাইদুল্লাহ ইবনু মু'আয (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেকার হাদীসের হুবহু হাদীস বলেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৯০, ইসলামিক সেন্টার)
হাদিস 5995 — Sahih Muslim #5995
হারমালাহ্ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার হাওযের প্রশস্ততার পরিমাণ হলো আয়লা এবং ইয়ামানের সান’আর ব্যবধানের সমান। আর সেখানে পানির পাত্রগুলো আসমানের নক্ষত্রের ন্যায় অগণিত। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৯১, ইসলামিক সেন্টার)
হাদিস 5996 — Sahih Muslim #5996
মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিশ্চয়ই হাওযের পাশে এমন কতিপয় লোক আসবে যারা পৃথিবীতে আমার সাহচর্য পেয়েছিল। এমন কি যখন আমি তাদের দেখতে পাব এবং তাদেরকে আমার সামনে নিয়ে আসা হবে, তখন আমার কাছে আসতে তাদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। অতঃপর আমি বলব, হে প্ৰভু! এরা আমার সঙ্গী, এরা আমার সঙ্গী। তখন আমাকে বলা হবে, নিশ্চয়ই আপনি জানেন না, আপনার পর এরা কিভাবে দীনের মধ্যে নব উদ্ভাবন করেছে। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৯২, ইসলামিক সেন্টার)
হাদিস 5997 — Sahih Muslim #5997
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, আলী ইবনু হুজর ও আবূ কুরায়ব (রহঃ) ..... আনাস (রাযিঃ) এর সানাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অর্থানুরূপ হাদীস রিওয়ায়াত করেছেন। অতিরিক্ত রয়েছে যে, 'তার পাত্রগুলোর পরিমাণ নক্ষত্রের ন্যায়'। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৯৩, ইসলামিক সেন্টার)
হাদিস 5998 — Sahih Muslim #5998
আসিম ইবনু নাযর তামীমী ও হুরায়ম ইবনু আবদুল আ'লা (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেনঃ আমার হাওযের দু' পাশের ব্যবধান এতটুকু যতটুকু মাদীনাহ ও সান'আর মাঝে। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৯৪, ইসলামিক সেন্টার)
হাদিস 5999 — Sahih Muslim #5999
হারূন ইবনু আবদুল্লাহ ও হাসান ইবনু আলী হুলওয়ানী (রহঃ) ..... আনাস (রাযিঃ) এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হুবহু রিওয়ায়াত করেন। শুধু ব্যবধান এতটুকু যে, এ হাদীসে বর্ণনাকারীদ্বয় সংশয় প্রকাশ করেছেন, কিংবা মাদীনাহ ও আম্মানের (জর্ডানের রাজধানী) ব্যবধানের সমান'। আবূ আওয়ানার বর্ণনায়نَاحِيَتَىْ حَوْضِي জায়গায় রয়েছেلاَبَتَىْ حَوْضِي। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৯৫, ইসলামিক সেন্টার)
হাদিস 6000 — Sahih Muslim #6000
ইয়াহইয়া ইবনু হাবীব হারিসী ও মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ রূযযী (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হাওযের কাছে আকাশের তারকারাজির মতো অগণিত স্বর্ণ ও রূপার পানপাত্র দেখতে পাবে। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৯৬, ইসলামিক সেন্টার)
হাদিস 6001 — Sahih Muslim #6001
যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) এর সানাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হুবহু রিওয়ায়াত করেছেন। এতে অতিরিক্ত রয়েছে যে, কিংবা আকাশের নক্ষত্রের সংখ্যার চেয়েও বেশি। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৯৬, ইসলামিক সেন্টার)
হাদিস 6002 — Sahih Muslim #6002
ওয়ালীদ ইবনু শুজা ইবনু ওয়ালীদ আস্‌সাকুনী (রহঃ) ..... জাবির ইবনু সামুরাহ (রাযিঃ) এর সূত্রে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেছেন, হাওযের কাছে আমি তোমাদের অগ্রগামী হব। তার দু'পাশের দূরত্ব সান’আ ও আয়লার ব্যবধানের সমান। তার পাত্রগুলো যেন নক্ষত্রের ন্যায়। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৯৭. ইসলামিক সেন্টার)
হাদিস 6003 — Sahih Muslim #6003
(…) কুতাইবাহ ইবনু সাঈদ ও আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) ..... আমির ইবনু সা'দ ইবনু আবূ ওয়াক্কাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার গোলাম নাফি'র মাধ্যমে জাবির ইবনু সামুরার কাছে লিখে পাঠালাম যে, আপনি আমাকে এমন কোন হাদীস সম্বন্ধে অবহিত করুন যা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছেন। তিনি বলেন, এরপর তিনি আমাকে লিখেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, 'আমি হাওযের উপর তোমাদের অগ্রগামী থাকবো'। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৯৮, ইসলামিক সেন্টার)
← আগের সংগ্রহে ফিরে যান পরের →

শুধুমাত্র সহিহ ও হাসান হাদিস দেখানো হয়।