Qurani·قرآني
বাংলা

দুনিয়াবিরাগ (যুহদ) ও হৃদয় কোমলকারী বিষয়

106 হাদিস · #7417–7522

হাদিস 7447 — Sahih Muslim #7447
হাদিস 7448 — Sahih Muslim #7448
হাদিস 7449 — Sahih Muslim #7449
আমর আন নাকিদ (রাযিঃ) ..... আয়িশাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আওসাল্লাম এর পরিবার মাসের পর মাস এমনভাবে অতিবাহিত করতাম যে, আমরা (রান্না করার জন্য) আগুনও প্রজ্জ্বলন করতাম না। আমরা শুধু খেজুর ও পানি খেয়েই দিনাতিপাত করতাম। (ইসলামিক ফাউন্ডেশন ৭১৮০,ইসলামিক সেন্টার)
হাদিস 7450 — Sahih Muslim #7450
আবু বাকর ইবনু আবূ শাইবাহ ও আবূ কুরায়ব (রহঃ) .... হিশাম ইবনু উরওয়াহ্ (রহঃ) হতে এ সূত্রে অবিকল বর্ণনা করেছেন। এতে রয়েছে যে, إِنْ كُنَّا لَنَمْكُثُ কিন্তু آلَ مُحَمَّدٍ কথাটির উল্লেখ নেই। আবু কুরায়ব এর বর্ণনায় বর্ধিত রয়েছে এই যে, হ্যাঁ, যখন গোশত আসত তখন আগুন জ্বালানো হত। (ইসলামিক ফাউন্ডেশন ৭১৮১, ইসলামিক সেন্টার)
হাদিস 7451 — Sahih Muslim #7451
আবূ কুরায়ব, মুহাম্মাদ ইবনুল আলা ইবনু কুরায়ব (রহঃ) ..... আয়িশাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন, তখন আমার পাত্রে অল্প পরিমাণ যব ছিল। আমি তা থেকেই খেতাম। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। পরিশেষে আমি তা পরিমাপ করলাম, অতঃপর সেটা শেষ হয়ে গেল। (ইসলামিক ফাউন্ডেশন ৭১৮২, ইসলামিক সেন্টার)
হাদিস 7452 — Sahih Muslim #7452
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হে আমার বোনের ছেলে! আমরা নতুন চন্দ্র দেখতাম তারপর আবার নতুন চন্দ্র দেখতাম। আবারও নতুন চন্দ্র দেখতাম। অর্থাৎ- দু’মাসে তিনটি নতুন চন্দ্র দেখতাম। অথচ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে আগুন জ্বলত না। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে খালা! আপনারা কিভাবে দিনাতিপাত করতেন? তিনি বললেন, দু’টো কালো বস্তু দ্বারা- তা হচ্ছে খুরমা ও পানি। তবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতিপয় আনসারী প্রতিবেশী ছিল। তাদের ছিল দুগ্ধবতী উটনী ও বকরী- তারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সেগুলো দোহন করে এর দুধ তার কাছে প্রেরণ করতেন এবং তিনি আমাদেরকে তাই পান করতেন। (ইসলামিক ফাউন্ডেশন ৭১৮৩, ইসলামিক সেন্টার)
হাদিস 7453 — Sahih Muslim #7453
আবূ তাহির, হারূন ইবনু সাঈদ (রহঃ) ..... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়িশাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন অথচ দু’বেলা তিনি রুটি ও যাইতুন দ্বারা কক্ষনো পূর্ণতৃপ্ত হননি। (ইসলামিক ফাউন্ডেশন ৭১৮৪, ইসলামিক সেন্টার)
হাদিস 7454 — Sahih Muslim #7454
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, সাঈদ ইবনু মানসূর (রহঃ) ..... আয়িশাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন, যখন লোকেরা দুটি কালো বস্তু তথা খেজুর ও পানি খেয়ে পূর্ণতৃপ্ত হতো। (ইসলামিক ফাউন্ডেশন ৭১৮৫, ইসলামিক সেন্টার)
হাদিস 7455 — Sahih Muslim #7455
মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আয়িশাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এমন সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত হয়েছে, যখন আমরা দুটি কালো জিনিস তথা পানি ও খেজুর খেয়ে পূর্ণতৃপ্ত হতাম। (ইসলামিক ফাউন্ডেশন ৭১৮৬, ইসলামিক সেন্টার)
হাদিস 7456 — Sahih Muslim #7456
(…/...) আবূ কুরায়ব, নাসর ইবনু আলী (রহঃ) ..... সুফইয়ান (রহঃ) হতে অবিকল বর্ণনা করেছেন। তবে এখানে শুধু وَمَا شَبِعْنَا مِنَ الأَسْوَدَيْنِ অথচ আমরা দু’টি কালো জিনিস (পানি ও খেজুর) দ্বারা পরিতৃপ্ত হয়নি এ কথাটিই বর্ণিত আছে। অর্থাৎ আমরা তৃপ্ত সহকারের খেজুর ও পানিও পেতাম না। (ইসলামিক ফাউন্ডেশন ৭১৮৭, ইসলামিক সেন্টার)
← আগের সংগ্রহে ফিরে যান পরের →

শুধুমাত্র সহিহ ও হাসান হাদিস দেখানো হয়।