কাসিম ইবন যাকারিয়া ইবন দীনার ও আম্র ইবন উসমান ইবন সাঈদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন দায়লামী (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রাঃ)-এর নিকট উপস্থিত হলাম, তখন তিনি তাঁর তায়েফস্থিত ওহাত নামক গানে ছিলেন। তিনি কুরায়শের এক যুবকের হাত ধরে চলছিলেন। লোকের ধারণা ছিল যে, ঐ যুবক মদ পান করতো। তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তিনি বলেছেনঃ যে ব্যক্তি একঢোক শরাব পান করবে, আল্লাহ্ পাক চল্লিশ দিনের মধ্যে তার তাওবা কবূল করবেন না। অতঃপর যদি সে তাওবা করে, তবে আল্লাহ্ তাকে ক্ষমা করবেন। যদি সে পুনরায় পান করে, তবে তার তাওবা চল্লিশ দিন পর্যন্ত কবূল করবেন না; পুনরায় তাওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। এরপরও যদি সে শরাব পান করে, তাহলে আল্লাহ্ তা'আলা নিশ্চিতরূপে তাকে কিয়ামতের দিন দোযখীদের পুঁজ পান করাবেন।
কুতায়বা ও হারিস ইবন মিসকীন (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি পৃথিবীতে মদ পান করে এবং পরে তাওবা না করে, আখিরাতে সে পবিত্র পানীয় হতে বঞ্চিত থাকবে।
মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উপকার করে খোটা দানকারী আর মাতাপিতার অবাধ্যতাকারী এবং মাদকাসক্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।
সুওয়ায়দ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি পৃথিবীতে মদ পান করে এ অবস্থায় মারা যাবে যে, সে সর্বদা তা পান করতো এবং তা থেকে তাওবা করে নি, আখিরাতে সে পবিত্র পানীয় পান করতে পাবে না।
হাদিস 5674 — Sunan an Nasai 51:136
সহিহসহিহহাসান
أَخْبَرَنَا يَحْيَى بْنُ دُرُسْتَ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رضى الله عنهما قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا فَمَاتَ وَهُوَ يُدْمِنُهَا لَمْ يَشْرَبْهَا فِي الآخِرَةِ " .
ইয়াহইয়া ইবন দুরস্ত (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি পৃথিবীতে সদা-সর্বদা শরাব পান করে মারা যায়, সে আখিরাতে তা অর্থাৎ পবিত্র পানীয় পান করতে পারবে না।
যাকারিয়া ইবন ইয়াহইয়া (রহঃ) ... সাঈদ ইব্ন মুসায়্যিব (রহঃ) থেকে বর্ণিত যে, উমর (রাঃ) রবীআ ইবন উমাইয়্যাকে শরাব পান করার দরুন খায়বরে নির্বাসন দিয়েছিলেন। পরে সে রোমের বাদশাহ হিরাকলের নিকট চলে যায় এবং খৃস্টধর্ম গ্রহণ করে। তা শুনে উমর (রাঃ) বললেনঃ এরপর আমি আর কোন মুসলিমকে নির্বাসন দেব না।
হান্নাদ ইবন সারী (রহঃ) ... আবুল আহওয়াস সিমাক থেকে, তিনি কাসিম ইব্ন আবদুর রহমান থেকে, তিনি তার পিতা থেকে এবং তিনি আবু বুরদা ইবন নিয়ার (রাঃ) থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যে কোন পাত্রে পান করতে পার কিন্তু মাতাল হয়োনা। আবূ আবদুর রহমান (ইমাম নাসাঈ) বলেন, এ হাদীস আপত্তিকর। আবুল আহওয়াস সাল্লাম ইবন সুলায়ম এতে ভুল করেছেন। সিমাকের অপর কোন ছাত্র তার মত বর্ণনা করেন নি, তদুপরি সিমাক শক্তিশালী রাবী নন। সিমাক থেকে শারীক আবুল আহওয়াসের বিপরীত বর্ণনা করেছেন। নিম্নের বর্ণনা দ্রষ্টব্যঃ
হাদিস 5678 — Sunan an Nasai 51:140
দাঈফ Isnaadদাঈফ Isnaadসহিহ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ، قَالَ أَنْبَأَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالنَّقِيرِ وَالْمُزَفَّتِ . خَالَفَهُ أَبُو عَوَانَةَ .
মুহাম্মদ ইবন ইসমাঈল (রহঃ) ... শারীক সিমাক ইবন হারব থেকে, তিনি ইবন বুরায়দা থেকে, তিনি তার পিতা বুরায়দা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল, সবুজ মাটির পাত্র, কাঠের তৈরি পাত্র এবং আলকাতরা মাখা পাত্র থেকে নিষেধ করেছেন। সিমাক থেকে আবু আওয়ানা শারীকের বিপরীত বর্ণনা করেছেন। নিম্নের বর্ণনা দ্রষ্টব্যঃ
আবু বকর ইব্ন আলী (রহঃ) ... আবু আওয়ানা সিমাক থেকে, তিনি কারসাফা থেকে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। তিনি বলেন, তোমরা পান কর, কিন্তু মাতাল হয়ো না। আবু আবদুর রহমান বলেন, এটাও সঠিক নয়। এই কারসাফা কে, আমি জানি না। আয়েশা (রাঃ) থেকে প্রসিদ্ধ বর্ণনা এর বিপরীত। নিচের বর্ণনা দ্রষ্টব্যঃ