ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন শুবরুমা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্ তা'আলা ইব্রাহীমের উপর রহম করুন। লোক নবীযের ব্যাপারে কঠোরতা আরােপ করতে অথচ তিনি তা সহজ করে দিয়েছেন।
উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... আবু উসমান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবন মুবারক (রহঃ)-কে বলতে শুনেছিঃ আমি ইব্রাহীম (রহঃ) ব্যতীত অন্য কাউকে মাদকদ্রব্যের অনুমতি দিতে শুনিনি।
উবায়দুল্লাহ ইবন সা'দ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু উসামা (রহঃ)-কে বলতে শুনেছি, শাম, মিসর, ইয়ামন ও হিজাযে আমি আবদুল্লাহ ইবন মুবারক (রহঃ)-এর চাইতে জ্ঞান-পিপাসু আর কাউকে দেখিনি।
হাদিস 5753 — Sunan an Nasai 51:215
সহিহসহিহIsnaad Sahih
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا أَسَدُ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، رضى الله عنه قَالَ كَانَ لأُمِّ سُلَيْمٍ قَدَحٌ مِنْ عَيْدَانٍ فَقَالَتْ سَقَيْتُ فِيهِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كُلَّ الشَّرَابِ الْمَاءَ وَالْعَسَلَ وَاللَّبَنَ وَالنَّبِيذَ .
রবী' ইবন সুলায়মান (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মে সুলায়ম (রাঃ) এর নিকট একটি কাঠের পেয়ালা ছিল। তিনি বলতেন, আমি এই পাত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পানীয় পান করাতাম, যা ছিল পানি, দুধ, মধু ও নবীয।
সুওয়ায়দ (রহঃ) ... আব্দুর রহমান ইবন আবযা (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি উবাই ইবন কা'ব (রাঃ)-কে নবীযের ব্যাপারে প্রশ্ন করলে, তিনি বললেনঃ পানি পান কর, মধু, ছাতু এবং দুধ পান কর, যা পান করে তুমি ছোট থেকে বড় হয়েছ— আমি আবার জিজ্ঞাসা করলে, তিনি বললেনঃ তুমি মদ পান করতে চাও? মদ পান করতে চাও?
আহমদ ইবন আলী (রহঃ) ... ইবন মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, লোক নানা প্রকার পানীয় আবিষ্কার করেছে, আমি জানি না, তা কী? অথচ আমি বিশ অথবা চল্লিশ বছর যাবত পানি এবং ছাতু ব্যতীত আর কিছুই পান করিনি। উল্লেখ্য যে, তিনি নবীযের কথা বলেন নি।
সুওয়ায়দ (রহঃ) ... আবীদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, লোক নানা প্রকার পানীয় বানাচ্ছে। আমি জানি না, তা কী, অথচ বিশ বছর যাবত আমার পানীয় হলো পানি, দুধ এবং মধু।
ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) ... ইবন শুবরুমা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তালহা (রাঃ) কূফাবাসীদের সম্পর্কে বলেন যে, তারা নবীযের ব্যাপারে এক পরীক্ষার সম্মুখীন হয়েছে। ছােট তাতে বড় হচ্ছে আর বৃদ্ধ তাতে আরও বার্ধক্যে উপনীত হচ্ছে। ইবন শুবরুমা (রহঃ) বলেন, যখন কোন বিবাহ হতো, তখন তালহা এবং যুবায়র (রাঃ) লোকদেরকে দুধ এবং মধু পান করাতেন। কেউ তালহা (রাঃ)-কে জিজ্ঞাসা করলো, আপনি নবীয পান করান না কেন? তিনি বললেনঃ আমি এটা পছন্দ করি না যে, আমার কারণে কোন মুসলিম নেশাগ্রস্ত হােক।