মুহাম্মদ ইবন হাতিম (রহঃ) ... আবু যর (রাঃ) বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি ঐ যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সওম পালন করল সে যেন সারা মাস সাওম পালন করল অথবা তিনি বলেছেনঃ তার জন্য সারা মাস সাওম পালন করার সওয়াব রয়েছে।
কুতায়বা (রহঃ) ... উসমান ইবন আবুল আস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি? উত্তম সাত্তম হল প্ৰতি মাসে তিন দিন সাওম পালন করা।
হাসান ইবন মুহাম্মদ যাফরানী (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে তিন দিন সাওম পালন করতেন। মাসের প্রথম সপ্তাহে সোমবার, তার পরবর্তী সপ্তাহে বৃহস্পতিবার এবং তার পরবতী সপ্তাহে বৃহস্পতিবার।
আলী ইবন মুহাম্মদ (রহঃ) ... উম্মুল মুমিনীন [হাফসা (রাঃ)] বলেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে তিন দিন সওম পালন করতেন। মাসের প্রথম সোমবার, তারপর বৃহস্পতিবার এবং তার পরবর্তী বৃহস্পতিবার।
আবু বকর ইবন আবু নযর (রহঃ) ... হাফসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, চারটি আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরিত্যাগ করতেন না। আশুরার দিনের সাওম, যিলহজ্জ মাসের নয় দিনের সাওম, প্রত্যেক মাসে তিন দিনের সাওম এবং ফজরের দু' রাকাআত সুন্নাত।
হাদিস 2417 — Sunan an Nasai 22:328
সহিহসহিহIsnaad Sahih
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ يَحْيَى، عَنْ أَبِي نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الْحُرِّ بْنِ الصَّيَّاحِ، عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ، عَنِ امْرَأَتِهِ، عَنْ بَعْضِ، أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَصُومُ تِسْعًا مِنْ ذِي الْحِجَّةِ وَيَوْمَ عَاشُورَاءَ وَثَلاَثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ أَوَّلَ اثْنَيْنِ مِنَ الشَّهْرِ وَخَمِيسَيْنِ .
আহমদ ইবন ইয়াহইয়া (রহঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন স্ত্রী থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিলহজ্জ মাসের নয় দিন, আশুরার দিন এবং প্রত্যেক মাসের তিন দিন সাওম পালন করতেন-মাসের সোমবার এবং দুই বৃহস্পতিবার
হাদিস 2418 — Sunan an Nasai 22:329
সহিহসহিহহাসান
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي صَفْوَانَ الثَّقَفِيُّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الْحُرِّ بْنِ الصَّيَّاحِ، عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ، عَنِ امْرَأَتِهِ، عَنْ بَعْضِ، أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصُومُ الْعَشْرَ وَثَلاَثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ الاِثْنَيْنِ وَالْخَمِيسَ .
মুহাম্মদ ইবন উসমান (রহঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন স্ত্রী থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিলহজ্জ মাসের নবম তারিখ এবং প্রত্যেক মাসের তিন দিন সওম পালন করতেন-সোমবার (দু' সোমবার) এবং বৃহস্পতিবার।
হাদিস 2419 — Sunan an Nasai 22:330
ShadhShadhসহিহ
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ هُنَيْدَةَ الْخُزَاعِيِّ، عَنْ أُمِّهِ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُ بِصِيَامِ ثَلاَثَةِ أَيَّامٍ أَوَّلِ خَمِيسٍ وَالاِثْنَيْنِ وَالاِثْنَيْنِ .
ইবরাহীম ইবন সাঈদ জাওহারী (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের তিন দিন সওম পালন করার নির্দেশ দিতেন। মাসের প্রথম বৃহস্পতিবার, তারপরে পরবর্তী সোমবার এবং তার পরবর্তী সোমবার।