ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবু ওয়ায়িল (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সুবাই ইবন ম'বাদ বলেছেনঃ আমি একজন খ্রিস্টান বেদুঈন ছিলাম। আমি ইসলাম গ্ৰহণ করলাম। তখন আমি জিহাদের জন্য লালায়িত ছিলাম। দেখলাম, আমার উপর হজ্জ ও উমরাহ ফরয হয়েছে। আমি আমার গোত্রের হুরায়ম নামক ব্যক্তির কাছে আসলাম এবং তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ এ দু'টিকে একত্রে আদায় কর। এরপর যে জন্তু তোমার পক্ষে সম্ভব হয় তা যাবাহ কর। আমি উভয়ের ইহরাম বাঁধলাম। যখন আমি উযায়ব নামক স্থানে উপস্থিত হলাম, তখন সালমান ইবন রবীআ এবং যায়দ ইবন সুহান এর সাথে আমার সাক্ষাৎ হলো। তখনও আমি হজ্জ ও উমরার তালবিয়া পাঠ করছি। তাদের একজন অন্য জনকে বললো, এই ব্যক্তি তার উট অপেক্ষা অধিক ওয়াকিফহাল নয়। পরে আমি উমর (রাঃ)-এর নিকট এসে বললামঃ হে আমীরুল মু'মিনীন, আমি ইসলাম গ্রহণ করেছি এবং আমি জিহাদ করতে উদগ্ৰীব। আর আমি দেখছি যে, হজ্জ ও উমরা আমার উপর ফরয। আমি হুরায়ম ইবন আবদুল্লাহর নিকট এসে বললামঃ আমার উপর হজ্জ ও উমরাহ ফরয হয়েছে। তিনি আমাকে বললেনঃ হজ্জ ও উমরাহ একত্রে আদায় করা। তারপর যে জন্তু তোমার জন্য সহজলভ্য হয় তা যাবাহ করা। আমি উভয়ের নিয়তে ইহরাম বঁধলাম। যখন আমি উযায়ব নামক স্থানে পৌঁছলাম, তখন সালমান ইবন রবী'আ এবং যায়দ ইবন সুহান-এর সাথে আমার সাক্ষাৎ হলো। তাদের একজন অপরজনকে বললোঃ এই ব্যক্তি তার উট অপেক্ষা অধিক অবহিত নয়। তখন উমর (রাঃ) বললেনঃ তুমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত পালন করেছ।
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... শাকীক (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সুবাই আমাদের নিকট থেকে বর্ণনা করেছেন, তিনি পূর্ব হাদীসের মত বর্ণনা করে বললেনঃ আমি উমর (রাঃ)-এর নিকট এসে পূর্ণ ঘটনা বর্ণনা করেছিলাম। "ইয়া হান্নাহ" শব্দ ব্যতীত।
ইমরান ইবন ইয়াযীদ (রহঃ) ও ইবরাহীম ইবন হাসান (রহঃ) ... ইরাক অধিবাসী এক ব্যক্তি যাকে শাকীক ইবন সালামা আবু ওয়ায়িল বলা হয়, তিনি বর্ণনা করেন, সুবাই ইবন মা'বাদ নামক বনী তাগলিবের এক ব্যক্তি ছিল খ্ৰীস্টান, যে ইসলাম গ্রহণ করলো। সে প্রথম হজ্জ করতে গিয়ে হিজ এবং উমরাহ উভয়ের তালবিয়া পাঠ করলো। এভাবে হজ্জ ও উমরাহ উভয়ের তালবিয়া তালবিয়া পড়তে পড়তে সে সালমান ইবন রবী'আ এবং যায়দ ইবন সুহানের নিকট গেল। তখন তাদের একজন বললেনঃ তুমি তোমার এই উট হতে অজ্ঞ। সুবাই বলেন, আমার অন্তরের এই কথা নিয়ে আমি উমর ইবন খাত্তাব (রাঃ)-এর সাথে দেখা করলাম, তাঁর কাছে এ ঘটনা বর্ণনা করলাম। তিনি বললেনঃ তুমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতের হিদায়াত প্রাপ্ত হয়েছে। শাকীক (রহঃ) বলেনঃ আমি এবং মাসরূক ইবন আজদা সুবাই ইবন মা’বাদের নিকট একথা স্মরণ কবিয়ে দেয়ার জন্য বারবার বলতাম।
হাদিস 2722 — Sunan an Nasai 24:104
সহিহসহিহসহিহ Bukhari
أَخْبَرَنِي عِمْرَانُ بْنُ يَزِيدَ، قَالَ حَدَّثَنَا عِيسَى، - وَهُوَ ابْنُ يُونُسَ - قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُسْلِمٍ الْبَطِينِ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ مَرْوَانَ بْنِ الْحَكَمِ، قَالَ كُنْتُ جَالِسًا عِنْدَ عُثْمَانَ فَسَمِعَ عَلِيًّا، يُلَبِّي بِعُمْرَةٍ وَحَجَّةٍ فَقَالَ أَلَمْ تَكُنْ تُنْهَى عَنْ هَذَا قَالَ بَلَى وَلَكِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُلَبِّي بِهِمَا جَمِيعًا فَلَمْ أَدَعْ قَوْلَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِقَوْلِكَ .
ইমরান ইবন ইয়াযীদ (রহঃ) ... মারওয়ান ইবন হাকম (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা আমি উসমান (রাঃ)-এর নিকট উপবিষ্ট ছিলাম। তিনি তখন আলী (রাঃ)-কে হজ্জ এবং উমরার তালবিয়া পাঠ করতে শুনতে পেলেন। তিনি বললেনঃ তোমাকে কি এরূপ করতে নিষেধ করা হয়নি? তিনি বললেনঃ হ্যাঁ। কিন্তু আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ দুয়ের জন্য একসাথে তালবিয়া পাঠ করতে শুনেছি। অতএব আমি তোমার কথায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত পরিত্যাগ করবো না।
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... মারওয়ান (রহঃ) বর্ণনা করেন, উসমান (রাঃ) হজ্জে তামাত্তু এবং কোন ব্যক্তির হজ্জ ও উমরাহ একত্র করতে নিষেধ করেন। তখন আলী (রাঃ) এক সঙ্গে বলেন, লাব্বায়কা। তখন উসমান (রাঃ) বললেনঃ আমি "বি হাজ্জাতিন ওয়া উমরাতিন" নিষেধ করা সত্ত্বেও কি তুমি তা করছে? আলী (রাঃ) বললেনঃ কোন লোকের কথায় আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত পরিত্যাগ করতে পারি না।
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... নযর - শু'বা (রহঃ) থেকে উক্ত সনদের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
হাদিস 2725 — Sunan an Nasai 24:107
সহিহসহিহদাঈফ
أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ مَعِينٍ، قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ حَدَّثَنَا يُونُسُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ كُنْتُ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ حِينَ أَمَّرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْيَمَنِ فَلَمَّا قَدِمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ عَلِيٌّ فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كَيْفَ صَنَعْتَ " . قُلْتُ أَهْلَلْتُ بِإِهْلاَلِكَ . قَالَ " فَإِنِّي سُقْتُ الْهَدْىَ وَقَرَنْتُ " . قَالَ وَقَالَ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ " لَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ لَفَعَلْتُ كَمَا فَعَلْتُمْ وَلَكِنِّي سُقْتُ الْهَدْىَ وَقَرَنْتُ " .
মুআবিয়া ইবন সালিহ্ (রহঃ) ... বারা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী ইবন আবু তালিব (রাঃ)-কে ইয়ামানে আমীর নিযুক্ত করে পাঠান। তখন আমি তাঁর সাথে ছিলাম। যখন তিনি তথা হতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করেন, তখন আলী (রাঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলে তিনি বললেনঃ কিরূপ করেছ? আমি বলি, আমি আপনার ইহরামের মত ইহরাম বেঁধেছি। রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি কুরবানীর জন্তু নিয়ে এসেছি এবং হজ্জে কিরানের নিয়ত করেছি। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের লক্ষ্য করে বলেন, আমি কোন কাজে অগ্রসর হলে তা থেকে পিছপা হই না। আমার অবস্থা যদি এরূপ না হতো তাহলে তোমরা যা করেছ আমিও তা করতাম। কিন্তু আমি কুরবানীর জন্তু সাথে নিয়ে এসেছি এবং হজ্জে কিরানের নিয়্যত করেছি।
মুহাম্মদ ইবন আবদুল আ'লা সানআনী (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ ও উমরাহ একত্রে সমাধা করেন। তারপর এ ধরনের হজ্জ হারাম হওয়া সম্পর্কে কুরআনের কোন আয়াত অবতীর্ণ হওয়ার এবং এ ধরনের কাজ থেকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করার পূর্বে তিনি ইনতিকাল করেন।
হাদিস 2727 — Sunan an Nasai 24:109
সহিহসহিহসহিহ - Agreed Upon
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عِمْرَانَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَمَعَ بَيْنَ حَجٍّ وَعُمْرَةٍ ثُمَّ لَمْ يَنْزِلْ فِيهَا كِتَابٌ وَلَمْ يَنْهَ عَنْهُمَا النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ فِيهِمَا رَجُلٌ بِرَأْيِهِ مَا شَاءَ .
আমর ইবন আলী (রহঃ) ... ইমরান (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ ও উমরাহ একসাথে আদায় করেন। তারপর এ সম্পর্কে কুরআনের কোন আয়াত অবতীর্ণ হয়নি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও এর থেকে নিষেধ করেন নি। এক ব্যক্তি তার নিজস্ব অভিমত ব্যক্ত করেছেন।
আমর ইবন আলী (রহঃ) ... আবু দাউদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে ইমরান ইবন হুসায়ন (রাঃ) বলেছেনঃ আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তামাত্তু হজ্জ আদায় করেছি।