মুহাম্মদ ইবন আলী ইবন হারব (রহঃ) ... ইসমাঈল ইবন উমাইয়া (রহঃ) বলেন, আবূ গাতফান ইবন তরীক (রহঃ) বর্ণনা করেন যে, তিনি ইবন আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছেন যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা হতে মুযদালিফার দিকে চললেন, তিনি তার উটের লাগাম টেনে ধরলেন, ফলে তার মাথা হাওদার পালানের সামনের অংশ সনক করছিল, আর তিনি আরাফার সন্ধ্যায় বলছিলেনঃ তোমরা গাম্ভীর্য সহকারে চলবে।
হাদিস 3020 — Sunan an Nasai 24:403
সহিহসহিহসহিহ Muslim
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ أَبِي مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ، وَكَانَ، رَدِيفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فِي عَشِيَّةِ عَرَفَةَ وَغَدَاةِ جَمْعٍ لِلنَّاسِ حِينَ دَفَعُوا " عَلَيْكُمُ السَّكِينَةَ " . وَهُوَ كَافٌّ نَاقَتَهُ حَتَّى إِذَا دَخَلَ مُحَسِّرًا وَهُوَ مِنْ مِنًى قَالَ " عَلَيْكُمْ بِحَصَى الْخَذْفِ الَّذِي يُرْمَى بِهِ " . فَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُلَبِّي حَتَّى رَمَى الْجَمْرَةَ .
কুতায়বা (রহঃ) ... ফযল ইবন আব্বাস (রাঃ), যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পেছনে একই বাহনে সওয়ার ছিলেন, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার সন্ধ্যায় এবং মুযদালিফার সকালে লোকদেরকে বললেনঃ যখন তারা ঐ স্থান ছেড়ে যাচ্ছিল, শান্তভাবে চলো আর তিনি তার উটনীর লাগাম টেনে রাখছিলেন। যখন তিনি মিনা হতে মুহাসসিরে প্রবেশ করলেন, তখন বললেনঃ তোমরা পাথরের ছােট ছােট টুকরা সংগ্রহ কর যা নিক্ষেপ করতে হবে। আর রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পড়তে থাকলেন জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপ করা পর্যন্ত।
হাদিস 3021 — Sunan an Nasai 24:404
সহিহসহিহসহিহ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ أَفَاضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَيْهِ السَّكِينَةُ وَأَمَرَهُمْ بِالسَّكِينَةِ وَأَوْضَعَ فِي وَادِي مُحَسِّرٍ وَأَمَرَهُمْ أَنْ يَرْمُوا الْجَمْرَةَ بِمِثْلِ حَصَى الْخَذْفِ .
মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা পরিত্যাগের সময় ধীর শান্তভাবে চলছিলেন। তিনি লোকদেরকেও শান্তভাবে চলতে আদেশ করলেন। আর তিনি মুহাসসির উপত্যকা দ্রুত অতিক্রম করলেন, আর লোকদেরকে জামরায় পাথর নিক্ষেপ করতে আদেশ করলেন।
আবু দাউদ (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা হতে রওয়ানা হলেন, তখন তিনি বললেনঃ হে আল্লাহর বান্দাগণ! তোমরা শান্তভাবে চল। তিনি হাত দ্বারা এভাবে ইঙ্গিত করছিলেন। আর রাবী আইয়ূব ইঙ্গিত করলেন তার হাতের তালু দ্বারা আকাশের দিকে।
হাদিস 3023 — Sunan an Nasai 24:406
সহিহসহিহসহিহ - Agreed Upon
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّهُ سُئِلَ عَنْ مَسِيرِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ قَالَ كَانَ يَسِيرُ الْعَنَقَ فَإِذَا وَجَدَ فَجْوَةً نَصَّ وَالنَّصُّ فَوْقَ الْعَنَقِ .
ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... উসামা ইবন যায়দ (রাঃ) থেকে বর্ণিত। বিদায় হজ্জে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সফর সম্বন্ধে তাকে প্রশ্ন করা হলে, তিনি বলেনঃ তিনি সফরে মাধ্যম চাল অবলম্বন করতেন। যখন তিনি প্রশস্ততা পেতেন, তখন তিনি দ্রুত চলতেন। আর 'নস' বলা হয় আনাক-এর তুলনায় দ্রুত চলাকে।
হাদিস 3024 — Sunan an Nasai 24:407
সহিহসহিহসহিহ - Agreed Upon
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حَيْثُ أَفَاضَ مِنْ عَرَفَةَ مَالَ إِلَى الشِّعْبِ قَالَ فَقُلْتُ لَهُ أَتُصَلِّي الْمَغْرِبَ قَالَ " الْمُصَلَّى أَمَامَكَ " .
কুতায়বা (রহঃ) .... উসামা ইন যায়দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফা হতে প্রত্যাবর্তন করলেন, তখন তিনি উপত্যকার দিকে গেলেন। উসামা (রাঃ) বলেনঃ আমি তাকে বললামঃ আমি কি মাগরিবের সালাত আদায় করবো? তিনি বললেনঃ সালাত আদায় করার স্থান তোমার সামনে।
মাহমূদ ইন গায়লান (রহঃ) ... উসামা ইবন যায়দ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঢালু স্থানে অবতরণ করেন, সে স্থানে (বনূ উমাইয়ার) আমীরগণ অবতরণ করেন। তিনি সেখানে পেশাব করে অযু করেন- হালকাভাবে (একবার একবার অঙ্গ ধৌত করেন অথবা পানি স্বল্প ব্যয় করেন।) আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! সালাত। তিনি বললেনঃ এরাতে যে সময়ে সালাত আদায় করতে হয়, সে সালাত ও তার সময় তোমাদের সামনে। যখন আমরা মুযদালিফায় আসলাম, তখন তিনি সালাত আদায় করলেন, শেষ ব্যক্তিটিও তার উটের পিঠ হতে নামার পূর্বে।
হাদিস 3026 — Sunan an Nasai 24:409
সহিহসহিহহাসান
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، عَنْ حَمَّادٍ، عَنْ يَحْيَى، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي أَيُّوبَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِجَمْعٍ .
ইয়াহইয়া ইবন হাবীব ইবন আরাবী (রহঃ) ... আবূ আইয়ুব (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব এবং ইশার সালাত একত্রে আদায় করেন মুযদালিফায়।
হাদিস 3027 — Sunan an Nasai 24:410
সহিহসহিহহাসান
أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا، قَالَ حَدَّثَنَا مُصْعَبُ بْنُ الْمِقْدَامِ، عَنْ دَاوُدَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِجَمْعٍ .
কাসিম ইবন যাকারিয়া (রহঃ) ... ইবন মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযদালিফায় মাগরিব এবং ইশার সালাত একত্রে আদায় করেন মুযদালিফায় ।
আমর ইবন আলী (রহঃ) ... সালিম (রহঃ) তাঁর পিতার মাধ্যমে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযদালিফায় মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করেন, একই ইকামতে, উভয়ের মধ্যে কোন নফল আদায় করেন নি এবং উভয় সালাতের কোনটির পরেও কোন সালাত আদায় করেন নি।