আহমদ ইবন সারহ (রহঃ) ... সালিম ইবন আবদুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত যে, আরাফার দিন আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) হাজ্জাজ ইবন ইউসুফের নিকট আসলেন, তখন সূর্য ঢলে পড়েছিল, আর আমি তার সাথে ছিলাম। তিনি বললেনঃ যদি আপনি সুন্নত তরীকা মত আমল করতে চান, তা হলে এই অপরাহ্নে বেরিয়ে পড়ুন। তিনি বললেনঃ এখনই? আবদুল্লাহ বললেনঃ হ্যাঁ। সালিম বলেনঃ আমি হাজ্জাজকে বললামঃ যদি আপনি আজ সুন্নত মুতাবিক আমল করতে চান, তাহলে খুবা সংক্ষেপ করুন এবং সালাত তাড়াতাড়ি আদায় করুন। তখন আবদুল্লাহ ইবন উমর (রাঃ) বললেনঃ সে ঠিকই বলেছে।
হাদিস 3010 — Sunan an Nasai 24:393
সহিহসহিহহাসান
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، عَنْ خَالِدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الصَّلاَةَ لِوَقْتِهَا إِلاَّ بِجَمْعٍ وَعَرَفَاتٍ .
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবদুল্লাহ্ (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সালাতই সময় মত আদায় করতেন, তবে আরাফায় ও মুযদালিফায় একত্রে আদায় আদায় করতেন।
ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... আতা (রহঃ) বলেন, উসামা ইবন যায়দ (রাঃ) বলেন, আমি আরাফায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে একই বাহনে সাওয়ার ছিলাম। তিনি দু'আয় উভয় হাত উত্তোলন করলেন। এমন সময় তার উট তাঁকে নিয়ে একদিকে হেলে গেল, ফলে তার নাকের রশি পড়ে যেতে লাগলো, তিনি তাঁর এক হাতে তা ধরে ফেললেন, এ সময় তাঁর অন্য হাত উঠানোই ছিল।
ইসহাক ইন ইবরাহীম (রহঃ) .... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কুরায়শরা মুযদালিফায় অবস্থান করতো এবং তাদেরকে বলা হতো 'হুমছ'। আর আরবের অন্যান্য লোকেরা আরাফায় অবস্থান করতো। আল্লাহ তা'আলা তার নবীকে আরাফায় অবস্থান করতে আদেশ করলেন। এরপর তা হতে রওয়ানা হতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ্ তা'আলা নাযিল করলেনঃ (ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ) অর্থঃ আর তোমরা সেখান থেকে প্রত্যাবর্তন করবে, যেখান থেকে লোকেরা ফিরে যায়।
কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ... জুবায়র ইবন মুতইম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আমার একটি উট হারিয়ে ফেলি। আমি আরাফার দিন আরাফায় তা তালাশ করতে বের হলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখলাম, সেখানে দাঁড়ানো। আমি বললামঃ তাঁর অবস্থা কি? ইনিও তো কুরায়শদের একজন।
কুতায়বা (রহঃ) ... ইয়াযীদ ইবন শায়বান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আরাফায় মাওকাফের দূরে একস্থানে দণ্ডায়মান ছিলাম। এমন সময় ইবন মিরবা' আনসারী (রাঃ) আমাদের কাছে এসে বললেনঃ আমি তোমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রেরিত। তিনি বলেনঃ তোমরা তোমাদের মাশায়েরে অবস্থান কর, কেননা তোমরা তোমাদের পিতা ইবরাহীম (আঃ)-এর বিধানের উপর রয়েছ।
হাদিস 3015 — Sunan an Nasai 24:398
সহিহসহিহহাসান
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، أَتَيْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ فَسَأَلْنَاهُ عَنْ حَجَّةِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَحَدَّثَنَا أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " عَرَفَةُ كُلُّهَا مَوْقِفٌ " .
ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... জাফর ইবন মুহাম্মদ (রহঃ) বলেন, আমার পিতা বলেছেন, আমরা জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-এর নিকট গিয়ে তাকে জিজ্ঞাসা করলামঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ্জ সম্বন্ধে। তিনি আমাদের বললেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আরাফার সবটাই মাওফিক বা অবস্থানের স্থান।
হাদিস 3016 — Sunan an Nasai 24:399
সহিহসহিহসহিহ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا وَكِيعٌ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ بُكَيْرِ بْنِ عَطَاءٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْمَرَ، قَالَ شَهِدْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَاهُ نَاسٌ فَسَأَلُوهُ عَنِ الْحَجِّ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْحَجُّ عَرَفَةُ فَمَنْ أَدْرَكَ لَيْلَةَ عَرَفَةَ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ مِنْ لَيْلَةِ جَمْعٍ فَقَدْ تَمَّ حَجُّهُ " .
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবদুর রহমান ইবন ইয়ামুর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তাঁর কাছে কয়েকজন লোক এসে তাকে হজ্জ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ হজ্জ হলো আরাফায়। অতএব যে ব্যক্তি আরাফার রাত পেয়েছে মুযদালাফার রাতের পূর্বে, তার হজ্জ পূর্ণ হয়েছে।
মুহাম্মদ ইবন হাতিম (রহঃ) ... ফযল ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা থেকে প্রত্যাবর্তন করলেন তখন উসামা ইবন যায়দ (রাঃ) তার পেছনে সওয়ার ছিলেন, তাঁকে নিয়ে উটনী সামনের পা একদিকে হেলে গেল, তখন তিনি তাঁর হস্তদ্বয় এতটুকু উত্তোলন করেছিলেন যে, হস্তদ্বয় তঁর মাথার উপরে উঠেনি! এ অবস্থায় তিনি সফর করতে থাকলেন মুযদালিফায় পৌছা পর্যন্ত।
ইবরাহীম ইন ইউনুস ইবন মুহাম্মদ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, উসামা ইন যায়দ (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা হতে প্রত্যাবর্তন করলেন, তখন আমি তার পেছনে সওয়ার ছিলাম। তিনি তাঁর সওয়ারীর লাগাম টেনে ধরলেন যাতে তাঁর কর্ণদ্বয় হাওদার সম্মুখভাগে লাগার উপক্রম হলো, আর তখন তিনি বলছিলেনঃ হে লোক সকল! শান্ত এবং ধীর গতিতে চলে। কেননা, উটকে দ্রুত চালনা করে তাকে কষ্ট দেওয়ার মধ্যে কোন পুণা নেই।