أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ غَدَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى عَرَفَاتٍ فَمِنَّا الْمُلَبِّي وَمِنَّا الْمُكَبِّرُ .
ইয়াকূব ইবন ইবরাহীম দাওরাকী (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা সকাল বেলা মিনা হতে আরাফার দিকে গমন করলাম। আমাদের কেউ কেউ ছিল তালবিয়া পাঠকারী, আর কেউ কেউ ছিল তাকবীর পাঠকারী।
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... মুহাম্মদ ইবন আবু বকর আস-সাকাফী (রহঃ) বলেন, আমি আনাস (রাঃ)-এর সঙ্গে সকাল বেলা মিনার দিকে যাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করলাম, আপনারা এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে তালবিয়ায় কি করতেন? তিনি বললেনঃ যে তালবিয়া পড়তো, সে তালবিয়া পড়তো; তাকে কেউ বাধা দিত না ; আর যে তাকবীর বলতো, সে তাকবীর বলতো, তাকেও কেউ বাধা দিত না।
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... মুহাম্মাদ ইবন আবু বকর আস-সাকাফী (রহঃ) বলেন, আমি আরাফায় ভোরে আনাস (রাঃ)-কে জিজ্ঞাসা করলামঃ আপনারা এই দিন তালবিয়ায় কি বলতেন? তিনি বললেনঃ এ সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে এবং তাঁর সাহাবার সঙ্গে সফর করি, তাদের মধ্যে কেউ তালবিয়া পাঠ করতেন, আর তাকবীর বলতেন। তাদের মধ্যে কেউ অন্যকে বাধা দিত না।
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... তারিক ইবন শিহাব (রহঃ) বলেন, এক ইয়াহুদী উমর (রাঃ)-কে বলল, যদি (الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ) আয়াতটি আমাদের উপর নাযিল হতো, তাহলে আমরা ঐদিনকে ঈদের দিন হিসেবে পালন করতাম। উমর (রাঃ) বললেনঃ আমরা জানি যেদিনটিতে ঐ আয়াতটি নাযিল হয়েছে। আর যে রাতে তা অবতীর্ণ হয়েছে তা ছিল জুমআর রাত, আর তখন আমরা ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আরাফাতে।
ঈসা ইবন ইবরাহীম (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ এমন কোন দিন নেই, যে দিন আরাফার দিন হতে অধিক বান্দা অথবা বান্দীকে আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ দেন। আর তিনি সেদিন বান্দার নিকটবর্তী হন এবং তাদের নিয়ে ফিরিশতাদের কাছে তাদের মর্যাদার ব্যাপারে গর্ব করে বলেনঃ এরা কী কামনা করে? আবূ আবদুর রহমান (রহঃ) বলেনঃ এই হাদীসের রাবী হয়তো ইউনুস ইবন ইউসুফ। যার কাছ থেকে বর্ণনা করেছেন ইমাম মালিক (রহঃ)। আল্লাহই ভাল জানেন।
উবায়দুল্লাহ ইবন ফাযালা (রহঃ) ... উকবা ইবন আমির (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আরাফার দিন, কুরবানীর দিন, এবং আইয়্যামে তাশরীক মুসলিমদের ঈদের দিন; আর এগুলো খাওয়া ও পান করার দিন।
ইউনুস ইবন আবদুল আ'লা (রহঃ) ... সালিম ইবন আবদুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল মালিক ইবন মারওয়ান হাজ্জাজ ইবন ইউসুফকে লিখিত আদেশ করলেন, তিনি যেন হজ্জের ব্যাপারে ইবন উমরের বিরোধিতা না করেন। তারপর যখন আরাফার দিন আসলো, ইবন উমর (রাঃ) সূর্য ঢলে পড়ার পর তার কাছে আগমন করলেন এবং আমিও তাঁর সঙ্গে ছিলাম। তিনি তার পর্দার নিকট এসে চিৎকার করে বললেনঃ এ ব্যক্তি কোথায়? তখন হাজ্জাজ তাঁর কাছে বের হয়ে আসলেন। তখন তার গায়ে কুসুম রংয়ের চাদর ছিল। তিনি বললেনঃ হে আবূ আবদুর রহমান! কী অবস্থা? তিনি বললেনঃ যদি সুন্নত পালনের আশা রাখেন, তা হলে এই অপরাহ্নেই বের হয়ে পড়ুন। হাজ্জাজ বললেনঃ এ মুহূর্তেই? তিনি বললেনঃ হ্যাঁ। হাজ্জাজ বললেনঃ আমি গায়ে একটু পানি ঢেলেই আপনার নিকট আসছি। এরপর তিনি অপেক্ষা করলে হাজ্জাজ বের হলেন। তারপর আমার এবং আমার পিতার সাথে চললেন। আমি বললাম, আপনি যদি সুন্নত মত আমল করার আশা রাখেন, তা হলে খুতবাকে সংক্ষেপ করুন এবং আরাফার দিকে তাড়াতাড়ি চলুন। তিনি আমার কথা শুনে ইবন উমরের প্রতি দৃষ্টিপাত করলেন, যেন একথা তিনি তার থেকেও শুনতে পান। যখন ইবন উমর (রাঃ) তা বুঝতে পারলেন, তিনি বললেন, তিনি ঠিকই বলেছেন।
আহমদ ইবন উসমান ইবন হাকীম আঊদী (রহঃ) ... সাঈদ ইবন জুবায়র (রাঃ) বলেনঃ আমি ইবন আব্বাস (রাঃ)-এর সঙ্গে আরাফায় ছিলাম। তিনি বললেনঃ কী হলো লোকদেরকে তোমরা তালবিয়া পাঠ করতে দেখছি না? আমি বললামঃ মুয়াবিয়া (রাঃ)-এর ভয়ে। এরপর ইবন আব্বাস (রাঃ) তার তাবু হতে বের হলেন এবং বললেনঃ (لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ) তারা আলী (রাঃ)-এর প্রতি শত্রুতাবশত সুন্নত ছেড়ে দিয়েছে।
হাদিস 3007 — Sunan an Nasai 24:390
সহিহসহিহদাঈফ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ سَلَمَةَ بْنِ نُبَيْطٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ عَلَى جَمَلٍ أَحْمَرَ بِعَرَفَةَ قَبْلَ الصَّلاَةِ .
আমর ইবন আলী (রহঃ) ... সালামা ইবন নুবায়ত (রহঃ) তার পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে আরাফায় সালাতের পূর্বে লাল বর্ণের উটের উপর থেকে খুৎবা দিতে দেখেছি।
হাদিস 3008 — Sunan an Nasai 24:391
সহিহসহিহদাঈফ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنْ سَلَمَةَ بْنِ نُبَيْطٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ عَرَفَةَ عَلَى جَمَلٍ أَحْمَرَ .
মুহাম্মদ ইবন আদম (রহঃ) .... সালামা ইন নুবায়ত (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন। তার পিতা বলেছেন, আমি আরাফার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে লাল বর্ণের উটের উপর বসে খুৎবা দিতে দেখেছি।