উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সওয়ারীর উপর থেকে আকাবার ভোরে বলেনঃ এসাে, আমার জন্য কংকর কুড়িয়ে নাও, তখন আমি তাঁর জন্য কয়েকটি কংকর কুড়িয়ে নেই। সেগুলো তাঁর হাতে দিলাম। তিনি সেগুলো তাঁর হাতে নাড়াচাড়া করতে করতে বলেন, এগুলোর মত কংকরই তোমরা নিক্ষেপ করবে। ইয়াহইয়া (রহঃ) সেগুলোর মত কংকর তার হাতে নিয়ে নাড়াচাড়া করার অবস্থা বর্ণনা করেছেন।
আমর ইবন হিশাম (রহঃ) ... ইয়াহইয়া ইবন হুসায়ন তার দাদী উম্মে হুসায়নের মাধ্যমে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ্জের বছর আমিও হজ্জ করি। বিলাল (রাঃ)-কে দেখলাম, তার সওয়ারীর লাগাম ধরে টেনে নিলেন। আর উসামা ইবন যায়দ (রাঃ) তার উপর কাপড় টাঙ্গিয়ে তাঁকে ছায়া দিচ্ছেন রৌদ্র তাপ থেকে রক্ষার জন্য, আর তখন তিনি ছিলেন মুহরিম। এরপর তিনি জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপ করেন এবং লোকদের সম্মুখে খুতবা দেন। তিনি আল্লাহর শোকর আদায় করেন, তার প্রশংসা করেন এবং একটি দীর্ঘ খুতবা দেন।
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... কুদামা ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার সাদা ও লাল মিশ্রিত রংয়ের উটনীর উপর থেকে কুরবানীর দিনে জামরাতুল আকাবায় কংকর নিক্ষেপ করতে দেখেছি। তিনি উটনীকে মারতেও দিলেন না, আর হাঁকাতেও ছিলেন না।
আমর ইবন আলী (রহঃ) ... আবু যুবায়র (রহঃ) বলেছেনঃ তিনি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছেন যে, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার উটনীর উপর থেকে জামরায় কংকর নিক্ষেপ করতে দেখেছি। তিনি বলতেছিলেনঃ হে লোক সকল! তোমরা তোমাদের হজ্জের মাসায়েল শিখে রাখ। আমি জানি না, হয়তো এ বছরের পর আমি আর হজ্জ করতে পারবো না ।
মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন আইয়ুব ইবন ইবরাহীম সাকাফী আল-মারওয়াযী (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর দিন ভোরে জামরায় কংকর নিক্ষেপ করেন, আর কুরবানীর দিনের পর তিনি কংকর নিক্ষেপ করেন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার পর।
মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন ইয়াযীদ আল-মুকরী ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অর্থাৎ আবদুল মুত্তালিব গোত্রের সন্তানদেরকে গাধায় সওয়ার করিয়ে প্রেরণ করেন। আর আমাদের উরুদেশে মৃদু আঘাত করতে করতে বলেন, হে আমার আদরের সন্তানরা! তোমরা জামরা-ই-আকাবায় সূর্যোদয়ের আগে কংকর নিক্ষেপ করবে না।
হাদিস 3065 — Sunan an Nasai 24:448
সহিহসহিহহাসান
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدَّمَ أَهْلَهُ وَأَمَرَهُمْ أَنْ لاَ يَرْمُوا الْجَمْرَةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ .
মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতাঁর পরিবার-পরিজনকে আগেই পাঠিয়ে দিলেন, আর তাদের বলেছিলেনঃ তোমরা জামৱা-ই-আকাবায় সূর্যোদয়ের আগে কংকর নিক্ষেপ করবে না।
আমর ইবন আলী (রহঃ) ... উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতাঁর একজন স্ত্রীকে আদেশ করেন যে, যেন সে মুদালিফার রাতে মুযদালিফা ত্যাগ করে জামরা-ই আকাবায় গিয়ে সেখানে কংকর নিক্ষেপ করে এবং ভোরে মানযিলে ফিরে আসে। আতা (রহঃ) মৃত্যুর পূর্ব পর্যন্ত এরূপ করতেন।
মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন বাযী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রশ্ন করা হলো, মিনার দিনগুলোতে সে দিনের হজ্জের কার্যাবলীর ব্যাপারে তিনি বললেনঃ কোন গুনাহ্ নেই। এরপর এক ব্যক্তি প্রশ্ন করলো ও আমি পশু কুরবানীর পূর্বে মাথা মুণ্ডন করেছি। তিনি বললেনঃ কোন পাপ নেই। পরে এক ব্যক্তি জিজ্ঞাসা করলোঃ আমি সন্ধ্যার পর কংকর নিক্ষেপ করেছি। তিনি বললেনঃ এতে কোন পাপ নেই।
হাদিস 3068 — Sunan an Nasai 24:451
সহিহসহিহIsnaad Sahih
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي الْبَدَّاحِ بْنِ عَدِيٍّ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَخَّصَ لِلرُّعَاةِ أَنْ يَرْمُوا يَوْمًا وَيَدَعُوا يَوْمًا .
হুসায়ন ইবন হুরায়স ও মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... আবুল বাদ্দাহ ইবন আদী তার পিতার মাধ্যমে বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালদের অনুমতি দিয়েছেন, তারা একদিন কংকর নিক্ষেপ করবে আর একদিন তা বাদ দেবে।