আমর ইবন আলী (রহঃ) ... আবুল বাদ্দাহ ইবন আসিম ইবন আদী তাঁর পিতার মাধ্যমে বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালদের রাত্র যাপনের ব্যাপারে অনুমতি দিয়েছেন, তারা কুরবানীর দিন কংকর নিক্ষেপ করবে এবং পরের দু'দিন একত্রে কোন একদিন নিক্ষেপ করবে।
হান্নাদ ইন সারী (রহঃ) ... আবদুর রহমান অর্থাৎ ইবন ইয়াযীদ (রহঃ) বলেনঃ আবদুল্লাহ্ ইবন মাসউদ (রাঃ)-কে বলা হলো, লোকেরা আকাবার উপর হতে জামরায় কংকর নিক্ষেপ করে থাকে। রাবী বলেন, এরপর আবদুল্লাহ্ (রাঃ) বাতনে ওয়াদী হতে কংকর নিক্ষেপ করে বলেনঃ যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই তাঁর শপথ করে বলছিঃ যার উপর সূরা বাকারা নাযিল হয়েছে, তিনি এবান হতে কংকর নিক্ষেপ করেছেন।
হাসান ইবন মুহাম্মদ যা'ফরানী ও মালিক ইবন খলীল (রহঃ) ... আবদুর রহমান ইবন ইয়াযীদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আবদুল্লাহ্ (রাঃ) জামরায় সাতটি কংকর নিক্ষেপ করেন। তিনি বায়তুল্লাহকে তার বামদিকে রাখেন এবং আরাফাকে রাখেন তার ডান দিকে এবং তিনি বলেনঃ যার উপর সূরা বাকারা নাযিল হয়েছে, তিনি এ স্থানে দাঁড়িয়েই কংকর নিক্ষেপ করেন। আবু আবদুর রহমান (রহঃ) বলেন, ইবন আবু আদী ব্যতীত আমি কাউকেও এ হাদীসে মনসূর-এর নাম উল্লেখ করেছেন বলে আমার জানা নেই। আল্লাহ্ তা'আলাই অধিক জ্ঞাত।
মুজাহিদ ইবন মূসা (রহঃ) ... আবদুর রহমান ইবন ইয়াযীদ (রহঃ) বর্ণনা করেন, আমি ইবন মাসউদ (রাঃ)-কে বাতনে ওয়াদী হতে জামরায়ে আকাবায় কংকর নিক্ষেপ করতে দেখেছি, তারপর তিনি বলেনঃ যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই, তার শপথ! এই সে ব্যক্তির কংকর নিক্ষেপের স্থান, যার উপর সূরা বাকারা নাযিল হয়েছে।
ইয়াকূব ইন ইবরাহীম (রহঃ) ... আ'মাশ (রহঃ) বর্ণনা করেন, আমি হাজ্জাজকে বলতে শুনেছি যে, তোমরা সূরা বাকারা বলবে না বরং তোমরা বলবে, এই সে সূরা যাতে বাকারা বা গাভীর উল্লেখ রয়েছে। আমি ইবরাহীমের নিকট একথা উল্লেখ করলে তিনি বলেনঃ আবদুর রহমান ইবন ইয়াযীদ (রহঃ) আমার নিকট বর্ণনা করেছেন যে, তিনি আবদুল্লাহ্ (রাঃ)-এর সঙ্গে ছিলেন, যখন তিনি জামরায়ে আকাবায় কংকর নিক্ষেপ করেন। তিনি বাতনে ওয়াদীতে প্রবেশ করে তা অর্থাৎ জামরার সামনে দাঁড়ান। এরপর সেখান থেকে সাতটি কংকর নিক্ষেপ করেন। আর তিনি প্রত্যেক কংকর নিক্ষেপের সাথে তাকবীর বলেন। আমি বললাম, লোকেরা পাহাড়ে আরোহণ করে। তিনি বলেনঃ যে আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নেই তার শপথ! যার উপর সূরা বাকারা নাযিল হয়েছে, আমি তাকে এখান থেকেই নিক্ষেপ করতে দেখেছি।
হাদিস 3074 — Sunan an Nasai 24:457
সহিহসহিহসহিহ
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ آدَمَ، عَنْ عَبْدِ الرَّحِيمِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، وَذَكَرَ، آخَرَ عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَمَى الْجَمْرَةَ بِمِثْلِ حَصَى الْخَذْفِ .
মুহাম্মাদ ইবন আদম (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরায় কংকর নিক্ষেপ করেন, দু’আঙ্গুলে নিক্ষেপ করার মত ক্ষুদ্র কংকর।
হাদিস 3075 — Sunan an Nasai 24:458
সহিহসহিহসহিহ Muslim
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَرْمِي الْجِمَارَ بِمِثْلِ حَصَى الْخَذْفِ .
মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আঙ্গুলে তুলে কংকর নিক্ষেপ করতে দেখেছি।
হাদিস 3076 — Sunan an Nasai 24:459
সহিহসহিহহাসান
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ هَارُونَ، قَالَ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ أَبِيهِ، قَالَ دَخَلْنَا عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ فَقُلْتُ أَخْبِرْنِي عَنْ حَجَّةِ النَّبِيِّ، صلى الله عليه وسلم . فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَمَى الْجَمْرَةَ الَّتِي عِنْدَ الشَّجَرَةِ بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ مِنْهَا حَصَى الْخَذْفِ رَمَى مِنْ بَطْنِ الْوَادِي ثُمَّ انْصَرَفَ إِلَى الْمَنْحَرِ فَنَحَرَ .
ইবরাহীম ইন হারূন (রহঃ) ... জা'ফার ইবন মুহাম্মাদ ইবন আলী ইবন হুসায়ন তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ আমরা জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে বললামঃ আমাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ্জ সম্পর্কে অবহিত করুন। তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষের নিকটস্থ জামরায় সাতটি কংকর নিক্ষেপ করেন। তিনি এর প্রত্যেক কংকরের সাথে তাকবীর বলেন। তিনি কংকর নিক্ষেপ করেন বাতনে-ওয়াদী হতে। এরপর তিনি যবেহ করার স্থানে গমন করে যবেহ করেন।
ইয়াহইয়া ইবন মূসা বালাখী (রহঃ) ... সা'দ (রাঃ) বলেনঃ আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হজ্জ হতে প্রত্যাবর্তন করছিলাম। আমাদেরকে কেউ বললোঃ আমি সাতটি কংকর নিক্ষেপ করেছি। আর কেউ কেউ বললোঃ আমি ছয়টি কংকর নিক্ষেপ করেছি। এ ব্যাপারে কেউ কারো প্রতি দোষারোপ করেন নি।
হাদিস 3078 — Sunan an Nasai 24:461
সহিহসহিহIsnaad Sahih
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَبَا مِجْلَزٍ، يَقُولُ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ عَنْ شَىْءٍ، مِنْ أَمْرِ الْجِمَارِ فَقَالَ مَا أَدْرِي رَمَاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِسِتٍّ أَوْ بِسَبْعٍ .
মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... কাতাদা (রহঃ) বলেনঃ আমি আবূ মিজলাজকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ)-কে জামরা সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়টি কংকর নিক্ষেপ করেন না সাতটি নিক্ষেপ করেন, তা আমার জানা নেই।