ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, যখন মুহরিমের তহবিন্দ না থাকে, তখন সে পায়জামা পরতে পারে, আর যখন জুতা না থাকে, তখন মােজা পরতে পারে। কিন্তু সে যেন গ্ৰন্থির নীচ পর্যন্ত কেটে নেয়।
হাদিস 2680 — Sunan an Nasai 24:62
সহিহসহিহIsnaad Sahih
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ أَنْبَأَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رضى الله عنهما عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا لَمْ يَجِدِ الْمُحْرِمُ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ " .
ইয়াকুব ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেনঃ যখন মুহরিম ব্যক্তি জুতা না পায় তখন সে মোজা পরতে পারে এবং তা যেন নীচ পর্যন্ত কেটে নেয়।
সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। একদা এক ব্যক্তি দাঁড়িয়ে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! ইহরাম অবস্থায় আপনি আমাদেরকে কি কাপড় পরিধান করতে আদেশ করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমেক বললেনঃ তোমরা জামা, পায়জামা, মোজা পরিধান করবে না। অবশ্য ঐ ব্যক্তি, যার জুতা নেই, সে মোজা পরতে পারবে গ্রস্থির নীচ পর্যন্ত। আর পরিধান করবে না কোন কাপড়, যাতে যা'ফরান ও ওয়ারস লেগেছে। আর মুহরিম মহিলা নেকাব পরিধান করবে না, আর হাত মোজাও ব্যবহার করবে না।
উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... হাফসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললামঃ ইহরাম ছেড়ে হালাল হয়ে গেছেন অথচ আপনি উমরার ইহরাম ছাড়েন নি। তিনি বললেনঃ আমি আমার মাথায় লাবাদা ব্যবহার করেছি এবং আমার কোরবানীর পশুর গলায় কালাদা বেঁধেছি। আমি এখন ইহরাম ছাড়বো না, আমি হজ্জ শেষ করে ইহরাম ছাড়বো।
হাদিস 2683 — Sunan an Nasai 24:65
সহিহসহিহসহিহ - Agreed Upon
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، وَاللَّفْظُ، لَهُ عَنِ ابْنِ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُهِلُّ مُلَبِّدًا .
আহমদ ইবন আমর ইবন সারহ এবং হারিছ ইবন মিসকীন (রহঃ) ... সালিম (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছি, তিনি তালবীদ করা অবস্থায় তালবিয়া পাঠ করেছেন।
হাদিস 2684 — Sunan an Nasai 24:66
সহিহসহিহIsnaad Sahih
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرٍو، عَنْ سَالِمٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَ إِحْرَامِهِ حِينَ أَرَادَ أَنْ يُحْرِمَ وَعِنْدَ إِحْلاَلِهِ قَبْلَ أَنْ يُحِلَّ بِيَدَىَّ .
কুতায়াবা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহরাম বাঁধার ইচ্ছা করিলেন, তখন তঁর ইহরামের সময় আমি তাঁর গায়ে নিজ হাতে সুগন্ধি লাগিয়েছি। আর যখন তিনি ইহরাম খুলছিলেন, তাঁর ইহরাম খোলার পূর্বে আমার নিজ হাতে সুগন্ধি মাখিয়েছি।
হাদিস 2685 — Sunan an Nasai 24:67
সহিহসহিহসহিহ - Agreed Upon
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لإِحْرَامِهِ قَبْلَ أَنْ يُحْرِمَ وَلِحِلِّهِ قَبْلَ أَنْ يَطُوفَ بِالْبَيْتِ .
কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার ইহরামের জন্য ইহরাম বাঁধার পূর্বে সুগন্ধি লাগিয়েছি এবং তাঁর বায়তুল্লাহ্ তওয়াফ করার পূর্বে ইহরাম খোলার জন্যও।
হুসায়ন ইবন মানসূর ইবন জাফর নিশাপুরী (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গায়ে তাঁর ইহরামের জন্য এবং তার ইহরাম বঁধার পূর্বে সুগন্ধি লাগিয়েছি। তার ইহরাম খোলার জন্যও যখন তিনি ইহরাম খুললেন।
হাদিস 2687 — Sunan an Nasai 24:69
সহিহসহিহসহিহ Muslim
أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَبُو عُبَيْدِ اللَّهِ الْمَخْزُومِيُّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِحُرْمِهِ حِينَ أَحْرَمَ وَلِحِلِّهِ بَعْدَ مَا رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ قَبْلَ أَنْ يَطُوفَ بِالْبَيْتِ .
সাঈদ ইবন আবদুর রহমান আবূ উবায়দুল্লাহ্ মাখযুমী (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁর ইহরামের জন্য ইহরামের পূর্বে সুগন্ধি লাগিয়েছি এবং তাঁর ইহরাম খোলার জন্যও, যামারা আকাবায় কঙ্কর নিক্ষেপের পর এবং বায়তুল্লাহর তাওয়াফের পূর্বে।
হাদিস 2688 — Sunan an Nasai 24:70
সহিহ Isnaadসহিহ Isnaadসহিহ
أَخْبَرَنَا عِيسَى بْنُ مُحَمَّدٍ أَبُو عُمَيْرٍ، عَنْ ضَمْرَةَ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لإِحْلاَلِهِ وَطَيَّبْتُهُ لإِحْرَامِهِ طِيبًا لاَ يُشْبِهُ طِيبَكُمْ هَذَا تَعْنِي لَيْسَ لَهُ بَقَاءٌ .
ঈসা ইবন মুহাম্মদ আবু উমােয়র (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার হালাল হওয়ার জন্য সুগন্ধি লাগিয়েছি আর আমি তাকে তঁর ইহরামের জন্য এমন সুগন্ধি লাগিয়েছি যা তোমাদের সুগন্ধির অনুরূপ নয়। তিনি এর দ্বারা বুঝাতে চেয়েছেন যে, তার স্থায়িত্ব ছিল না।