أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ لِعَائِشَةَ بِأَىِّ شَىْءٍ طَيَّبْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ بِأَطْيَبِ الطِّيبِ عِنْدَ حُرْمِهِ وَحِلِّهِ .
মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... উছমান ইবন উরওয়া (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন যে, তাঁর পিতা বলেছেন, আমি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করেছিলাম, আপনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কোন প্রকারের সুগন্ধি লাগিয়েছিলেন? তিনি বললেনঃ সর্বোৎকৃষ্ট সুগন্ধি তাঁর ইহরামের সময় এবং হালাল হওয়ার সময়।
আহমদ ইবন ইয়াহইয়া ইবন ওয়াযীর ইবন সুলায়মান (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সুরভিত করতাম তাঁর ইহরামের সময়, উত্তম সুগন্ধি দ্বারা যা আমরা যোগাড় করতে পারতাম।
আহমদ ইবন হারব (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উৎকৃষ্ট সুগন্ধি লাগাতাম তার হালাল হওয়ার সময়, ইহরাম-এর সময়, আর যখন তিনি বায়তুল্লাহর যিয়ারতের ইচ্ছা করতেন, যা আমি সংগ্রহ করতে পারতাম।
হাদিস 2692 — Sunan an Nasai 24:74
সহিহসহিহসহিহ Muslim
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ أَنْبَأَنَا مَنْصُورٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنِ الْقَاسِمِ، قَالَ قَالَتْ عَائِشَةُ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَبْلَ أَنْ يُحْرِمَ وَيَوْمَ النَّحْرِ قَبْلَ أَنْ يَطُوفَ بِالْبَيْتِ بِطِيبٍ فِيهِ مِسْكٌ .
ইয়াকুব ইবন ইবরাহীম (রহঃ) ... কাসিম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আয়েশা (রাঃ) বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সুগন্ধি লাগিয়েছি ইহরাম বাঁধার পূর্বে, আর কুরবানীর দিন বায়তুল্লাহ তাওয়াফ করার পূর্বে এমন সুগন্ধি, যাতে কস্তুরী মিশ্রিত ছিল।
হাদিস 2693 — Sunan an Nasai 24:75
সহিহসহিহসহিহ - Agreed Upon
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ، - يَعْنِي الْعَدَنِيَّ - عَنْ سُفْيَانَ، ح وَأَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ أَنْبَأَنَا إِسْحَاقُ، - يَعْنِي الأَزْرَقَ - قَالَ أَنْبَأَنَا سُفْيَانُ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ الطِّيبِ فِي رَأْسِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ مُحْرِمٌ وَقَالَ أَحْمَدُ بْنُ نَصْرٍ فِي حَدِيثِهِ وَبِيصِ طِيبِ الْمِسْكِ فِي مَفْرِقِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
আহমদ ইবন নাসর ও মুহাম্মদ ইবন আবদুল্লাহ্ ইবন মুবারক (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যেন আমি এমনও দেখছি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার সুগন্ধির দীপ্তি, যখন তিনি ছিলেন মুহরিম, আহমদ ইবন নাসর (রহঃ) তার বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার সিঁথিতে কস্তুরীর দীপ্তি ছিল।
হাদিস 2694 — Sunan an Nasai 24:76
সহিহসহিহসহিহ - Agreed Upon
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، قَالَ قَالَ لِي إِبْرَاهِيمُ حَدَّثَنِي الأَسْوَدُ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ لَقَدْ كَانَ يُرَى وَبِيصُ الطِّيبِ فِي مَفَارِقِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ مُحْرِمٌ .
মাহমুদ ইবন গায়লান (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার মধ্যস্থলে সুগন্ধির দীপ্তি ছিল, অথচ তিনি মুহরিম ছিলেন।
হাদিস 2695 — Sunan an Nasai 24:77
সহিহসহিহহাসান
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ الطِّيبِ فِي رَأْسِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ مُحْرِمٌ .
মুহাম্মদ ইবন কুদামা (রহঃ) ... আয়েশা (রাঃ) বলেনঃ আমি যেন দেখছি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার সুগন্ধির দীপ্তি। অথচ তিনি মুহরিম।
হাদিস 2696 — Sunan an Nasai 24:78
সহিহসহিহহাসান
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَنْظُرُ إِلَى وَبِيصِ الطِّيبِ فِي أُصُولِ شَعْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ مُحْرِمٌ .
মাহমুদ ইবন গায়লান (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনছ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুলের মূলে সুগন্ধির দীপ্তি দেখেছিলাম; অথচ তিনি ছিলেন মুহরিম।
হুমায়দ ইবন মাসা’আদা (রহঃ) ... আয়েশা (রাঃ) বর্ণনা করেন, আমি যেন দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার মধ্যস্থিত সুগন্ধির দীপ্তি, অথচ তিনি মুহরিম।
হাদিস 2698 — Sunan an Nasai 24:80
সহিহসহিহসহিহ Muslim
أَخْبَرَنَا بِشْرُ بْنُ خَالِدٍ الْعَسْكَرِيُّ، قَالَ أَنْبَأَنَا مُحَمَّدٌ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ غُنْدَرٌ - عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ رَأَيْتُ وَبِيصَ الطِّيبِ فِي رَأْسِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ مُحْرِمٌ .
বিশর ইবন খালিদ আসকারী (রহঃ) ... আয়েশা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় সুগন্ধির দীপ্তি দেখেছি তার ইহরাম অবস্থায়।