আমর ইবন যুররা (রহঃ) ... আলকামা (রহঃ) বলেন, আমি ইবন মাসউদ (রাঃ) এর সঙ্গে উসমান (রাঃ)-এর নিকট ছিলাম। তখন উসমান (রাঃ) বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন- অর্থাৎ কয়েকজন যুবকদের নিকট। আবূ আব্দুর রহমান বলেন, আমি দ্বারা কাদের বুঝানো হয়েছে, তা বুঝতে পারি নি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি ধনবান হয়, সে যেন বিবাহ করে। কেননা, তা চক্ষু সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর যে ব্যক্তি ধনবান না হয়, তার রোযা তার কামভাবের নিয়ন্ত্রক।
বিশর ইবন খালিদ (রহঃ) ... আলকামা (রহঃ) বলেন, উসমান (রাঃ) ইবন মাসউদ (রাঃ)-কে বললেনঃ তোমার কি কোন স্ত্রীলোকের কথা জানা আছে, আমি তাকে তোমার সাথে বিবাহ দিয়ে দেব। তখন আব্দুল্লাহ ইবন মাসউদ (রাঃ) আলকামা (রাঃ)-কে ডেকে বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি বিবাহের খরচাদির সামর্থ্য রাখে, সে যেন বিবাহ করে। কেননা তা চক্ষু সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর যার ক্ষমতা নেই সে যেন রোযা রাখে, তা-ই তার জন্য কামক্ষুধার নিয়ন্ত্রক।
হারূন ইবন ইসহাক হামদানী আল কূফী (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেনঃ তোমাদের যে ব্যক্তি বিবাহের খরচাদির সামর্থ রাখে, সে যেন বিবাহ করে; আর যে ব্যক্তি অসমর্থ, সে যেন রোযা রাখে। ইহা তার যৌন শক্তির নিয়ন্ত্রক। আবু আব্দুর রহমান বলেনঃ এ হাদীসের আসওয়াদ বর্ণনাকারী মাহফুজ নয়।
মুহাম্মাদ ইন মানসূর (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেনঃ হে যুবক দল! তোমাদের মধ্যে যে খরচ বহন করতে সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে। কেননা তা চক্ষু সংযতকারী এবং লজ্জাস্থানের হেফাজতকারী। আর যে অসমর্থ, সে যেন রোযা রাখে; রোযা তার যৌন উত্তেজনা নিয়ন্ত্রক।
মুহাম্মদ ইবন আলা (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেনঃ হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যে খরচাদি বহন করতে সক্ষম, সে যেন বিবাহ করে। অনুরূপ পূর্ণ হাদীস বর্ণনা করলেন।
আহমদ ইবন হারব (রহঃ) ... আলকামা (রহঃ) বলেন, আমি মিনায় আব্দুল্লাহ (রাঃ)-এর সঙ্গে ছিলাম। তাঁর সাথে উসমান (রাঃ)-এর সাক্ষাত হলো, তিনি তার নিকট দাঁড়িয়ে তাকে বলতে লাগলেনঃ হে আবু আব্দুর রহমান! আমি কি তোমাকে একজন যুবতী মেয়ে বিবাহ করাব? হয়তো তার সংস্পর্শে তোমার বিগত যৌবনের কিছুটা ফিরিয়ে দেবে। আব্দুল্লাহ্ (রাঃ) বললেন, তুমি তো একথা বললে, অথচ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেগকে বলেছেনঃ হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহের খরচাদির সামর্থ্য রাখে, সে যেন বিবাহ করে।
হাদিস 3212 — Sunan an Nasai 26:17
সহিহসহিহসহিহ - Agreed Upon
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ لَقَدْ رَدَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى عُثْمَانَ التَّبَتُّلَ وَلَوْ أَذِنَ لَهُ لاَخْتَصَيْنَا .
মুহাম্মদ ইবন উবায়দ (রহঃ) ... সা'দ ইবন আবী ওয়াক্কাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উছমান ইবন মাউনকে চির কুমার অর্থাৎ খাসি হতে নিষেধ করেছেন, তিনি যদি তাকে অনুমতি দিতেন, তাহলে আমরা খাসি হয়ে যেতাম।
হাদিস 3213 — Sunan an Nasai 26:18
সহিহ Lighairihiসহিহসহিহ
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَشْعَثَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ التَّبَتُّلِ .
ইসমাইল ইবন মাসউদ (রহঃ) ... আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চির কৌমার্য হতে নিষেধ করেছেন।
ইসহাক ইন ইবরাহীম (রহঃ) ... সামুরা ইবন জুন্দুব (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামহতে বর্ণনা করেন যে, তিনি চির কৌমার্য হতে নিষেধ করেছেন। আবূ আব্দুর রহমান বলেন, কাতাদা (রহঃ) আশআস (রহঃ) হতে সঠিক স্মরণ শক্তির অধিকারী। আর আশআস (রহঃ)-এর হাদীস অত্যধিক বিশুদ্ধ। মহান আল্লাহ সর্বজ্ঞ।
ইয়াহইয়া ইবন মূসা (রহঃ) ... আবু সালামা (রহঃ) হতে বর্ণিত, আবু হুরায়রা (রাঃ) বলেছেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি একজন যুবক ব্যক্তি। আমি ব্যভিচারের ভয় করি, আমার ব্যাপারে। অথচ বিবাহের খরচ বহনের সামর্থ্যও আমার নেই। আমি কি খাসি হয়ে যাব? একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। তিনবার এমন জিজ্ঞাসা করার পর রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আবূ হুরায়রা! তোমার ভবিষ্যৎ কর্ম সম্বন্ধে লিখিত হয়ে গেছে, এখন তুমি ইচ্ছা হয়, খাসি হতে পার বা তা পরিত্যাগ করতে পার। আবু আব্দুর রহমান (রহঃ) বলেন, আওযায়ী (রহঃ) এ হাদীস যুহরী (রহঃ) হতে শ্রবণ করেননি। এ হাদীসটি সহীহ। এ হাদীসটি ইউনুস (রহঃ) যুহরী (রহঃ) হতে বর্ণনা করেছেন।