। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, আগুনে জ্বাল দেওয়া বস্তু আহার করলে উযূ (ওজু/অজু/অযু) করবে।
। হিশাম ইবনু আবদুল মালিক (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, তোমরা আগুনে জ্বাল দেওয়া বস্তু আহার করলে উযূ (ওজু/অজু/অযু) করবে।
আবদুলাহ ইবনুু ইবরাহীম ইবনুুকারিয (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবূ হুরায়রা (রাঃ) কে মসজিদের উঠানে উযূ (ওজু/অজু/অযু) করতে দেখেছি। তিনি বললেন, আমি কয়েক টুকরা পনির খেয়েছি তাই উযূ (ওজু/অজু/অযু) করলাম। কেননা আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগুনে জ্বাল দেওয়া বস্তু আহার করাতে উযূ করার নির্দেশ দিতে শুনেছি।
। ইবরাহীম ইবনু ইয়াকুব (রহঃ) ... আবদুর রহমান ইবনু আমর আল-আওযায়ী (রহঃ) থেকে বর্ণিত। তিনি মুত্তালিব ইবনু আবদুল্লাহ ইবনু হানতাব (রাঃ) কে বলতে শুনেছেন যে, ইবনু আব্বাস (রাঃ) বলেছেনঃ আগুন স্পর্শ করার কারণে কি ঐ খাদ্যের জন্য উযূ (ওজু/অজু/অযু) করতে হবে যাকে আমি আল্লাহর কিতাবে (কুরআনে) হালাল পেয়েছি? এতদশ্রবণে আবূ হুরায়রা (রাঃ) কতকগুলো পাথর টুকরা একত্রিত করলেন এবং বললেন আমি এই কংকর পরিমাণ সাক্ষ্য দিচ্ছি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা উযূ (ওজু/অজু/অযু) করবে ঐ সকল বস্তু হতে যা আগুন স্পর্শ করেছে।
। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা উযূ (ওজু/অজু/অযু) করবে ঐ সকল বস্তু আহার করলে যা আগুন স্পর্শ করেছে।
। আমর ইবনু আলী ও মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আবূ আইয়ুব (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা উযূ (ওজু/অজু/অযু) করবে ঐ সকল বস্তু আহার করলে যা আগুন পরিবর্তন করেছে।
। উবায়দুল্লাহ ইবনু সাঈদ ও হারূন ইবনু আবদুল্লাহ (রহঃ) ... আবূ তালহাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা উযূ (ওজু/অজু/অযু) করবে ঐ সকল বস্তু আহার করলে যা আগুন পরিবর্তন করেছে।
। হারূন ইবনু আবদুল্লাহ (রহঃ) ... আবূ তালহা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা উযূ (ওজু/অজু/অযু) কর ঐ সকল বস্তু আহার করার জন্য যা আগুন দ্বারা রান্না করা হয়েছে।
। হিশাম ইবনু আবদুল মালিক (রহঃ) ... যায়দ ইবনু সাবিত (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, তোমরা উযূ (ওজু/অজু/অযু) করবে ঐ সকল বস্তু আহার করলে যা আগুন স্পর্শ করেছে।
হাদিস 180 — Sunan an Nasai 1:181
সহিহসহিহIsnaad Sahih
أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، قَالَ حَدَّثَنَا ابْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَهُ عَنْ أَبِي سُفْيَانَ بْنِ سَعِيدِ بْنِ الأَخْنَسِ بْنِ شَرِيقٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، دَخَلَ عَلَى أُمِّ حَبِيبَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهِيَ خَالَتُهُ فَسَقَتْهُ سَوِيقًا ثُمَّ قَالَتْ لَهُ تَوَضَّأْ يَا ابْنَ أُخْتِي فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " تَوَضَّئُوا مِمَّا مَسَّتِ النَّارُ " .
। হিশাম ইবনু আবদুল মালিক (রহঃ) ... আবূ সুফিয়ান ইবনু সাঈদ ইবনু আখনাস ইবনু শারীক (রহঃ) থেকে বর্ণিত। তিনি একবার তাঁর খালা নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী উম্মে হাবীবা (রাঃ) এর নিকটে গেলেন। তিনি (উম্মে হাবীবা) তাঁকে ছাতু খাওয়ালেন। পরে তাঁকে বললেন, হে ভাগ্নে! উযূ (ওজু/অজু/অযু) করে নাও। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা উযূ (ওজু/অজু/অযু) কর ঐ সকল বস্তু আহার করলে যা আগুন স্পর্শ করেছে।