সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... মা'মার (রহঃ) থেকে, তিনি ইবন শিহাব যুহরী থেকে, তিনি আমরা (রহঃ) থেকে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। তিনি বলেনঃ দীনারের এক-চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য চোরের হাত কাটা যাবে।
হাদিস 4921 — Sunan an Nasai 46:52
সহিহসহিহহাসান
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم - قَالَ قُتَيْبَةُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم - يَقْطَعُ فِي رُبُعِ دِينَارٍ فَصَاعِدًا .
ইসহাক ইন ইবরাহীম ও কুতায়বা (রহঃ) ... সুফয়ান (রহঃ) যুহরী হতে, তিনি আমরা হতে এবং তিনি আয়েশা (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য চোরের হাত কাটা যাবে।
হাদিস 4922 — Sunan an Nasai 46:53
সহিহসহিহসহিহ
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ سَعِيدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي رُبُعِ دِينَارٍ فَصَاعِدًا " .
হাসান ইবন মুহাম্মাদ (রহঃ) ... আয়েশা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, দীনারের এক-চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য চোরের হাত কাটা হবে।
হারিস ইবন মিসকীন (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, অনেক দিন অতিবাহিত হয়নি, আর আমি ভুলেও যাইনি যে, দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্যই চোরের হাত কাটা যাবে।
আবু সালিহ মুহাম্মদ ইবন যুনবুর (রহঃ) ... আবু বকর ইবন মুহাম্মদ ‘আমরা (রহঃ) থেকে এবং তিনি আয়েশা (রাঃ) থেকে। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ চোরের হাত কাটা হবে না দীনারের চতুর্থাংশ বা ততোধিক ব্যতীত।
আহমদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আবু বকর ইবন মুহাম্মদ ইবন হাযম ‘আমরা (রহঃ) হতে এবং তিনি আয়েশা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রথম হাদীসের ন্যায় বর্ণনা করেছেন।