হারিস ইবন মিসকীন (রহঃ) ... আবদুল্লাহ ইবন মুহাম্মাদ ইবন আবূ বকর (রহঃ) আমরা (রহঃ) হতে বর্ণনা করেন যে, আয়েশা (রাঃ) বলেছেনঃ চোরের হাত কাটা যাবে দীনারের চতুর্থাংশ বা ততোধিকের জন্য।
ইবরাহীম ইবন ইয়াকূব (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ চোরের হাত কাটা যাবে ঢালের মূল্যে, আর ঢালের মূল্য হলো দীনারের চতুর্থাংশ।
হাদিস 4932 — Sunan an Nasai 46:63
সহিহসহিহহাসান
أَخْبَرَنِي يَحْيَى بْنُ دُرُسْتَ، قَالَ حَدَّثَنَا أَبُو إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَهُ عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْطَعُ الْيَدَ فِي رُبُعِ دِينَارٍ فَصَاعِدًا .
ইয়াহইয়া ইবন দুরুসত (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরের হাত কাটতেন।
হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দীনারের চতুর্থাংশ ব্যতীত চোরের হাত কাটা যাবে না।
আবু বকর মুহাম্মদ ইবন ইসমাঈল তাবারানী (রহঃ) .. উম্মুল মু'মিনীন আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঢালের (চুরির) জন্য চোরের হাত কাটা যাবে।
আহমাদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ দীনারের চতুর্থাংশ বা ততোধিক ব্যতীত চোরের হাত কাটা যাবে না।
আবূ বকর ইবন ইসহাক (রহঃ) ... উরওয়া ইবন যুবায়র (রহঃ) থেকে বর্ণিত। আয়েশা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ ঢাল অথবা এর মূল্যের কোন দ্রব্য চুরি করা ব্যতীত হাত কাটা যাবে না। উরওয়া (রহঃ) বলেনঃ ঢাল চার দিরহামের হয়ে থাকে। তিনি বলেন, আমি সুলায়মান ইবন ইয়াসারকে বলতে শুনেছি, তিনি আয়েশা (রাঃ)-কে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য ব্যতীত চোরের হাত কাটা যাবে না।