কুতায়বা (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তালবিয়ার মধ্যে ছিলঃ (لَبَّيْكَ إِلَهَ الْحَقِّ)। আবু আবদুর রহমান বলেনঃ আবদুল আযীয ব্যতীত আবদুল্লাহ ইবন ফজল থেকে অন্য কেউ ইহা বৰ্ণনা করেছেন বলে জানা নেই। ইসমাঈল ইবন উমাইয়া তার থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন।
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... খাল্লাদ ইবন সায়িব তার পিতা থেকে, তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ জিবরীল (আঃ) আমার নিকট এসে আমাকে বলেন, হে মুহাম্মদ! আপনি আপনার সাহাবীগণকে বলে দিন, তারা যেন উঁচু স্বরে তালবিয়া পাঠ করে।
হাদিস 2754 — Sunan an Nasai 24:136
দাঈফদাঈফদাঈফ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ، عَنْ خُصَيْفٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَهَلَّ فِي دُبُرِ الصَّلاَةِ .
কুতায়বা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালতের পর তালবিয়া পড়া আরম্ভ করতেন।
হাদিস 2755 — Sunan an Nasai 24:137
দাঈফদাঈফদাঈফ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَنْبَأَنَا النَّضْرُ، قَالَ حَدَّثَنَا أَشْعَثُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ بِالْبَيْدَاءِ ثُمَّ رَكِبَ وَصَعِدَ جَبَلَ الْبَيْدَاءِ وَأَهَلَّ بِالْحَجِّ وَالْعُمْرَةِ حِينَ صَلَّى الظُّهْرَ .
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়দা নামক স্থানে জোহরের সালাত আদায় করে সওয়ার হলেন এবং বায়দা পাহাড়ে আরোহণ করেন। আর হজ্জ ও উমরাহর তালবিয়া পাঠ করলেন। জোহরের সালাত আদায়ের পর।
হাদিস 2756 — Sunan an Nasai 24:138
সহিহসহিহIsnaad Sahih
أَخْبَرَنِي عِمْرَانُ بْنُ يَزِيدَ، قَالَ أَنْبَأَنَا شُعَيْبٌ، قَالَ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ جَعْفَرَ بْنَ مُحَمَّدٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، فِي حَجَّةِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا أَتَى ذَا الْحُلَيْفَةِ صَلَّى وَهُوَ صَامِتٌ حَتَّى أَتَى الْبَيْدَاءَ .
ইমরান ইবন ইয়াযীদ (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ্জ সম্বন্ধে বলেন, যখন তিনি যুলহুলায়ফায় আগমন করেন, তখন তিনি সালাত আদায় করেন এবং বায়দায় আসা পর্যন্ত নীরব থাকেন।
হাদিস 2757 — Sunan an Nasai 24:139
সহিহসহিহসহিহ - Agreed Upon
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ، يَقُولُ بَيْدَاؤُكُمْ هَذِهِ الَّتِي تَكْذِبُونَ فِيهَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا أَهَلَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ مِنْ مَسْجِدِ ذِي الْحُلَيْفَةِ .
কুতায়বা (রহঃ) ... সালিম (রহঃ) থেকে বর্ণিত তিনি তাঁর পিতাকে বলতে শুনেছেনঃ ইহা তোমাদের ঐ বায়দা যার ব্যাপারে তোমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে মিথ্যা বলছাে। অথচ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলায়ফার মসজিদ ব্যতীত অন্য কোথাও থেকে তালবিয়া পড়া আরম্ভ করেন নি।
ঈসা ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন শিহাব (রহঃ) থেকে বর্ণিত যে, সালিম ইবন আবদুল্লাহ্ (রহঃ) তাকে সংবাদ দিয়েছেন যে, আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) বলেছেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যুলহুলায়ফায় তাঁর সওয়ারীতে আরোহণ করতে এবং সওয়ারীতে যখন স্থির উপবিষ্ট হতেন তখন তালবিয়া পাঠ করতে দেখেছি।