সূরা Al-Hadid

সূরা Al-Hadid — পবিত্র কুরআনের 57 নম্বর অধ্যায়, একটি মাদানী সূরা যাতে 29টি আয়াত রয়েছে।

১. আসমান ও যমীনে থাকা আল্লাহর সৃষ্টিকুল তাঁর পবিত্রতা ও মাহত্ম্য বর্ণনা করেছে। তিনি সেই প্ররাক্রমশালী যাঁকে কেউ পরাস্ত করতে পারে না। তিনি তাঁর সৃষ্টি ও পরিচালনায় প্রজ্ঞাবান।