সূরা An-Nur

সূরা An-Nur — পবিত্র কুরআনের 24 নম্বর অধ্যায়, একটি মাদানী সূরা যাতে 64টি আয়াত রয়েছে।

১. এ সূরাটি আমি নাযিল করেছি এবং এর বিধি-বিধানের উপর আমল করা আমি ওয়াজিব করে দিয়েছি। উপরন্তু তাতে অনেকগুলো সুস্পষ্ট নিদর্শনাবলী নাযিল করেছি। যেন তোমরা তাতে থাকা বিধানগুলোকে স্মরণ করে সেগুলোর উপর আমল করতে পারো।