সূরা As-Saff — পবিত্র কুরআনের 61 নম্বর অধ্যায়, একটি মাদানী সূরা যাতে 14টি আয়াত রয়েছে।
১. আসমান ও যমীনের সব কিছু আল্লাহকে এমন সব বস্তু থেকে পবিত্র ঘোষণা করেছে যা তাঁর সাথে মানানসই নয়। তিনি পরাক্রমশালী; যাঁকে পরাস্তকারী কেউ নেই। তিনি তাঁর সৃষ্টি, ফায়সালা ও বিধানে প্রজ্ঞাময়।