সূরা An-Nahl — পবিত্র কুরআনের 16 নম্বর অধ্যায়, একটি মক্কী সূরা যাতে 128টি আয়াত রয়েছে।
১. হে কাফিররা! আল্লাহ তা‘আলা তোমাদেরকে শাস্তি দেয়ার যে ফায়সালা করেছেন তা নিকটবর্তী। তাই তোমরা সময়ের আগে তা দ্রæত কামনা করো না। মুশরিকরা আল্লাহর যে অংশীদার সাব্যস্ত করেছে তা থেকে তিনি পূত-পবিত্র।