সূরা At-Tawbah — পবিত্র কুরআনের 9 নম্বর অধ্যায়, একটি মাদানী সূরা যাতে 129টি আয়াত রয়েছে।
১. হে মুসলিমরা! এটি মূলতঃ আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে দায়মুক্তি ও আরব উপদ্বীপের যে মুশরিকদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছো তার পরিসমাপ্তির ঘোষণা মাত্র।