সূরা Al-Ma'arij

সূরা Al-Ma'arij — পবিত্র কুরআনের 70 নম্বর অধ্যায়, একটি মক্কী সূরা যাতে 44টি আয়াত রয়েছে।

১. একজন মুশরিক তার নিজের ও তার জাতির জন্য শাস্তির বদদু‘আ করলো। বাস্তবে যদি তা সত্যি হয়ে থাকে। মূলতঃ এটি তার পক্ষ থেকে ঠাট্টামাত্র। অথচ কিয়ামত দিবসে তা সংঘটিত হবেই।