সূরা আল-কদর

সূরা আল-কদর, পবিত্র কুরআনের 97 নম্বর অধ্যায়, একটি মক্কী সূরা যাতে 5টি আয়াত রয়েছে।

১. নিশ্চয়ই আমি পূর্ণ কুরআন দুনিয়ার আসমানে অবতীর্ণ করেছি। যেমনিভাবে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর তা অবতরণের সূচনা করেছি রামাযান মাসের মহিমান্বিত রজনীতে।